বিষয়বস্তুতে চলুন

মাইকেল কুক (ইতিহাসবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল কুক

হোলবার্গ সিম্পোজিয়ামে অধ্যাপক কুক, ২০১৪
জন্ম
মাইকেল অ্যালান কুক

১৯৪০ (বয়স ৮৫৮৬)
জাতীয়তাব্রিটিশ
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তনকিংস কলেজ, কেমব্রিজ
SOAS, লন্ডন বিশ্ববিদ্যালয়
উচ্চশিক্ষায়তনিক কর্ম
প্রতিষ্ঠানওরিয়েন্টাল ও আফ্রিকান স্টাডিজ স্কুল, লন্ডন বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য কাজহাগারিজম (১৯৭৭)
ইসলামি চিন্তাধারায় ভালো কাজের নির্দেশ ও খারাপ কাজের নিষেধ (২০০০)
ওয়েবসাইটnes.princeton.edu/people/michael-cook

মাইকেল অ্যালান কুক এফবিএ (জন্ম ১৯৪০) একজন ব্রিটিশ ইতিহাসবিদ ও ইসলামের ইতিহাসবিষয়ক গবেষক। তিনি দ্য নিউ কেমব্রিজ হিস্ট্রি অব ইসলাম গ্রন্থটির প্রধান সম্পাদক।

জীবনী

[সম্পাদনা]

মাইকেল কুক অল্প বয়সেই তুরস্ক ও অটোমান ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত কিংস কলেজ, কেমব্রিজ-এ ইতিহাস ও প্রাচ্যবিদ্যা (oriental studies) নিয়ে পড়াশোনা করেন এবং ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS)-এ স্নাতকোত্তর অধ্যয়ন করেন।

তিনি ১৯৬৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত SOAS-এ মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে অর্থনৈতিক ইতিহাসের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত নিকট ও মধ্যপ্রাচ্যের ইতিহাসের রিডার (reader) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়-এ নিকটপ্রাচ্য অধ্যয়নের ক্লিভল্যান্ড ই. ডজ অধ্যাপক হিসেবে নিয়োগ পান। ২০০৭ সাল থেকে তিনি “ক্লাস অব ১৯৪৩ ইউনিভার্সিটি প্রফেসর অব নিয়ার ইস্টার্ন স্টাডিজ” পদে নিযুক্ত আছেন।

তিনি ১৯৯০ সালের বসন্তে গুগেনহেইম ফেলো হিসেবে মনোনীত হয়েছিলেন।[]

গবেষণা

[সম্পাদনা]

হাগারিজম: দ্য মেকিং অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (১৯৭৭) গ্রন্থে মাইকেল কুক ও তাঁর সহকর্মী প্যাট্রিসিয়া ক্রোন ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে একটি নতুন বিশ্লেষণ তুলে ধরেন। তাঁরা ইসলাম উদ্ভবের সময়কার সমকালীন—কিন্তু ইসলামি ঐতিহ্যের বাইরে থাকা—প্রত্যক্ষদর্শীদের বিবরণ বিশ্লেষণ করে ইসলামের সূচনার প্রচলিত বর্ণনার ঐতিহাসিকতা প্রশ্নবিদ্ধ করেন।

তাঁরা ইসলামি ঐতিহ্য ছেড়ে শুধুমাত্র অ-আরবি উৎস—যেমন আর্মেনীয়, গ্রিক, আরামাইক ও সিরিয়াক ভাষায় লিখিত বর্ণনা—ভিত্তি করে ইসলামের সূচনার একটি ভিন্ন রূপ নির্মাণের চেষ্টা করেন। এই উৎসগুলোর বিশ্লেষণের মাধ্যমে তাঁরা ইসলামের সূচনার এমন একটি চিত্র তুলে ধরেন, যা প্রচলিত ইসলামি বর্ণনার সঙ্গে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। কুক ও ক্রোনের মতে, ইসলাম মূলত বিভিন্ন নিকটপ্রাচ্য সভ্যতার সমন্বয়ে গঠিত হয়েছে, যার নেতৃত্বে ছিল আরবরা।

পরবর্তীকালে, মাইকেল কুক এই রূপ বিশদ পুনর্গঠনের প্রচেষ্টার পথ থেকে সরে এসে ইসলামী নীতি ও আইনবিষয়ক গবেষণায় মনোনিবেশ করেন।[] প্যাট্রিসিয়া ক্রোন পরে এই গ্রন্থটিকে “একটি স্নাতক পর্যায়ের প্রবন্ধ” এবং “একটি অনুমান” হিসেবে উল্লেখ করেন, এবং বলেন এটি “চূড়ান্ত সিদ্ধান্ত” নয়।[]

২০০০ সালে প্রকাশিত তাঁর গ্রন্থ ইসলামী চিন্তায় ভালো কাজের নির্দেশ ও খারাপ কাজের নিষেধ-এ কুক ইবাদী (Ibāḍī) সম্প্রদায়ের মধ্যে আল-আমর বিল মা‘রূফ ওয়া নাহি ‘আনিল মুনকার মতবাদ নিয়ে আলোচনা করেন। তিনি পূর্ব ও পশ্চিম ইবাদীদের মধ্যে তুলনা করেন এবং এই মতবাদ অন্যান্য ইসলামি দল ও মতবাদের মধ্যে কীভাবে বিকশিত হয়েছে তা বিশ্লেষণ করেন।

পূর্ব ও পশ্চিম ইবাদীরা দুটি স্বতন্ত্র ঐতিহাসিক সম্প্রদায়, যাদের সাহিত্যিক ঐতিহ্য দীর্ঘ সময় ধরে আলাদা ছিল, অন্তত বিশ শতকের সূচনা পর্যন্ত। মাঝেমধ্যে কিছু মিলও দেখা যায়, যেমন: মাওয়ার্দী ও গাজালীর রচনার প্রতি নির্ভরতা, এমন একটি ব্যতিক্রমী মতবাদ যে, অপরাধী শুনতে আগ্রহী না হলেও উপদেশ দেওয়ার দায়িত্ব শেষ হয় না, এবং নারীদের এ দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা নিয়ে আগ্রহ।

এই পার্থক্যগুলো তাদের রাজনৈতিক ইতিহাসের পার্থক্যের প্রতিফলন। যেমন, ওমানে ইমামত দীর্ঘকাল ধরে টিকে ছিল, এবং তাই ওমানি উৎসগুলোতে এই দায়িত্বকে ইমামতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করা হয়েছে। অপরদিকে পশ্চিমে, যেখানে ইমামতের অনুপস্থিতিতে ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমরা শূন্যতা পূরণ করেছে, সেখানে ব্যক্তির ভূমিকাকে নিয়ে আরও স্বাধীন মনোভাব দেখা যায়।

তবে অন্যান্য ইসলামি দল ও মতবাদের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ইবাদীদের দৃষ্টিভঙ্গি মূলধারার ইসলামি চিন্তার সঙ্গে মোটের উপর সামঞ্জস্যপূর্ণ—যদিও তাঁরা জয়্যদি (Zaydī) সম্প্রদায়ের মতো সৎ বিদ্রোহ ও রাষ্ট্রগঠনের সঙ্গে এই দায়িত্বকে যুক্ত করেছেন।[]

মাইকেল কুক সাধারণ পাঠকের জন্যও কয়েকটি সংক্ষিপ্ত ও সমন্বিত গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে আছে The Koran: A Very Short Introduction (অক্সফোর্ড, ২০০০) এবং A Brief History of the Human Race (নর্টন, ২০০৩)। তিনি দ্য নিউ কেমব্রিজ হিস্ট্রি অব ইসলাম গ্রন্থটির প্রধান সম্পাদক ছিলেন, যা মুসলিম ইতিহাসের চৌদ্দ শতককে নিয়ে ছয় খণ্ডে রচিত একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স গ্রন্থ। এই প্রকল্পটি ২০১১ সালে “ইতিহাস বিষয়ক সর্বোৎকৃষ্ট রেফারেন্স টুল” হিসেবে ওয়াল্ডো জি. লেল্যান্ড পুরস্কার লাভ করে।

সমালোচনা

[সম্পাদনা]

১৯৭৮ সালে রবার্ট বার্ট্রাম সার্জেন্ট হাগারিজম গ্রন্থটিকে “তীব্রভাবে ইসলামবিরোধী” ও “আরববিরোধী” বলে বর্ণনা করেন।[]

মাইকেল কুকের ২০১৪ সালের গ্রন্থ Ancient Religions, Modern Politics-কেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। ডিউক বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ববিদ ব্রুস লরেন্স এই বইটিকে “একটি ইসলামবিরোধী ঘোষণাপত্র” (anti-Islam manifesto) হিসেবে আখ্যায়িত করেন।[]

তবে ইসলাম বিষয়ে গবেষণার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কুক একটি ভিডিও বক্তব্যে ব্যাখ্যা দেন, যা প্রকাশ করেছে নিকোলাস ডি. চাব্রাজা সেন্টার ফর হিস্টোরিকাল স্টাডিজ। সেখানে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে আমার একাডেমিক ভূমিকাকে কারো পক্ষ বা বিপক্ষে সওয়াল করার মাধ্যম হিসেবে দেখি না। আমি এক ধরনের বস্তুনিষ্ঠতার আদর্শ ধারণ করি, যদিও জানি আমি তা পুরোপুরি অর্জন করতে পারি না... আমি ইসলামপন্থী টানও পছন্দ করি না, আবার ইসলামবিরোধী টানও না। এগুলো গবেষণার জন্য এক ধরনের বিভ্রান্তি।”[]

স্বীকৃতি

[সম্পাদনা]
২০০৮ সালে ফারাবি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করছেন কুক; অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

গ্রন্থসমূহ

[সম্পাদনা]
  • হাগারিজম: দ্য মেকিং অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড, ১৯৭৭, প্যাট্রিসিয়া ক্রোনের সহ-লেখায়
  • Early Muslim Dogma: A Source-Critical Study, ১৯৮১
  • Muhammad (Past Masters), ১৯৮৩
  • The Koran: A Very Short Introduction, ২০০০
  • Commanding Right and Forbidding Wrong in Islamic Thought, ২০০১ (আলবার্ট আওরানি বুক অ্যাওয়ার্ড বিজয়ী)
  • Forbidding Wrong in Islam: An Introduction (Themes in Islamic History), ২০০৩
  • A Brief History of the Human Race, নিউ ইয়র্ক, ২০০৩
  • Studies in the Origins of Early Islamic Culture and Tradition, ২০০৪
  • (সম্পা.): The New Cambridge History of Islam, ক্যামব্রিজ: ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ২০১০ (ছয় খণ্ড, মোট ৪,৯২৯ পৃষ্ঠা)[১২]
  • Ancient Religions, Modern Politics: The Islamic Case in Comparative Perspective, ২০১৪
  • A History of the Muslim World: From Its Origins to the Dawn of Modernity, ২০২৪

ইবাদিবাদ সম্পর্কিত গ্রন্থ

[সম্পাদনা]
  1. মাইকেল অ্যালান কুক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ আগস্ট ২০১৬ তারিখে — হোলবার্গ পুরস্কারের ওয়েবসাইটে
  2. "Holberg Price 2014: About Michael Cook"। ১৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬
  3. Khan, Ali (২০০৫)। "Hagarism: The Story of a Book Written by Infidels for Infidels"। SSRN Electronic Journalডিওআই:10.2139/ssrn.944295আইএসএসএন 1556-5068
  4. 1 2 3 Custers, Martin H. (2016). Al-Ibāḍiyya: A Bibliography, Volume 3 (Second revised and enlarged ed.). Hildesheim-London-N.Y.: Olms Publishing. p. 179.
  5. Serjeant, R. B. (১৯৭৮)। "Review of Quranic Studies: Sources and Methods of Scriptural Interpretation, ; Hagarism: The Making of the Islamic World"Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (1): ৭৬–৭৮। ডিওআই:10.1017/S0035869X00134264জেস্টোর 25210922
  6. Lawrence, Bruce B. (১ জুন ২০১৭)। "Ancient Religions, Modern Politics: The Islamic Case in Comparative Perspective. By Michael Cook"Journal of the American Academy of Religion (ইংরেজি ভাষায়)। ৮৫ (2): ৫৫৫–৫৫৮। ডিওআই:10.1093/jaarel/lfx014আইএসএসএন 0002-7189জেস্টোর 44631240
  7. "Michael Cook: How being a historian of Islam has changed in the past 15 years"Youtube। ১৬ মে ২০১৬। ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১
  8. Albert Hourani Book Award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ মে ২০১০ তারিখে
  9. ২০০২ সালের ডিস্টিংগুইশড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে — মেলন ফাউন্ডেশন
  10. আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সদস্য তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ডিসেম্বর ২০১০ তারিখে উদ্ধৃত: ১০ ফেব্রুয়ারি ২০১০
  11. "Honorary Doctorates at Leiden for Arabists Patricia Crone & Michael Cook and for translator Rien Verhoef"। Leiden University। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৩
  12. Malcolm, Noel (৬ ফেব্রুয়ারি ২০১১)। "The New Cambridge History of Islam Ed by Michael Cook et al: review"The Daily Telegraph

বহিঃসংযোগ

[সম্পাদনা]