বিষয়বস্তুতে চলুন

মরিয়ম নওয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মরিয়ম নওয়াজ
مریم نواز
২০১৯ সালে মরিয়ম
২০তম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ ফেব্রুয়ারি ২০২৪
গভর্নরবালিগ উর রেহমান
সরদার সালিম হায়দার খান
পূর্বসূরীমহসিন রাজা নকভী
পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ ফেব্রুয়ারি ২০২৪
নির্বাচনী এলাকাপিপি-১৫৯ লাহোর-১৫
পিএমএল(এন)-এর সিনিয়র সহ-সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩ জানুয়ারি ২০২৩
পূর্বসূরীশাহিদ খাকান আব্বাসি
প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারপারসন
কাজের মেয়াদ
২২ নভেম্বর ২০১৩  ১৩ নভেম্বর ২০১৪
পূর্বসূরীঅফিস প্রতিষ্ঠিত
উত্তরসূরীলেইলা খান
ব্যক্তিগত বিবরণ
জন্মমরিয়ম নওয়াজ শরীফ
(1973-10-28) ২৮ অক্টোবর ১৯৭৩ (বয়স ৫২)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
রাজনৈতিক দলপিএমএল(এন) (২০০৭-বর্তমান)
দাম্পত্য সঙ্গীমুহাম্মদ সফদার আওয়ান (বি. ১৯৯২২০২৬)
সন্তান
মাতাকুলসুম নওয়াজ (মাতা)
পিতানওয়াজ শরীফ (পিতা)
আত্মীয়স্বজনশরীফ পরিবার
প্রাক্তন শিক্ষার্থীপাঞ্জাব বিশ্ববিদ্যালয়

মরিয়ম নওয়াজ (উর্দু: مریم نواز) হচ্ছেন পাকিস্তানের একজন রাজনীতিবিদ। ১৯৭৩ সালে জন্মগ্রহণকারী মরিয়ম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে। ২০১২ সালে মরিয়ম তার বাবার দল পাকিস্তান মুসলিম লীগ (এন)-এ যোগদান করেন এবং ২০১৩ সালের প্রধানমন্ত্রী নির্বাচনে তার বাবা নওয়াজ শরীফের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন মরিয়ম।

পূর্ব জীবন

[সম্পাদনা]

মরিয়মের জন্ম লাহোরে ১৯৭৩ সালের ২৮শে অক্টোবর; তিনি বিদ্যালয় জীবন কাটান লাহোরের নামকরা স্কুল 'কনভেন্ট অব জেসাস এন্ড ম্যারি স্কুল'-এ (১৮৭৬-এ প্রতিষ্ঠিত)। চিকিৎসক হতে চাইতেন মরিয়ম তাই তিনি লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু ওখানে তার মন টেকেনি; পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। ১৯৯২ সালে মরিয়মের বয়স যখন ১৯ তখন তার পিতা নওয়াজ শরীফ তাকে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন সফদর আওয়ানের সঙ্গে বিয়ে দেন, বিয়ের পরে সফদর সামরিক চাকরি ছেড়ে দিয়েছিলেন। মরিয়ম পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে অনিয়মিত ছাত্রী হিসেবে পড়াশোনা করে ২০১২ সালে ডিগ্রি নেন।[] মরিয়মের দুই কন্যা সন্তান এবং এক ছেলে সন্তান আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Maryam Nawaz Sharif: A Budding New Political Dynasty In Pakistan?"International Business Times। ২৭ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭