মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
| মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
| তথ্য | |
| ধরন | বেসরকারী |
| প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
| প্রতিষ্ঠাতা | মোঃ আলহাজ্ব নূর রহমান |
| বিদ্যালয় কোড | ৪২০৭০৫১৩০২ ও ৪৫০২ |
| ইআইআইএন | ১১৪৪৬০ |
| শিক্ষকমণ্ডলী | ২৯+১৬[১] |
| শিক্ষার্থী সংখ্যা | ১৯৩৬[১] |
| ভাষা | বাংলা |
| শ্রেণিকক্ষ | ৪৩[১] |
| শিক্ষায়তন | ৪.০৬ একর[১] |
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ নামেও পরিচিত) টাঙ্গাইল জেলার একটি স্কুল ও কলেজ। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করে।
ইতিহাস
[সম্পাদনা]মোঃ আলহাজ্ব নূর রহমান ১৯৭২ সালের ২৮ই আগস্ট বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[২] ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষে সরকারের শিক্ষা সম্প্রসারণ নীতির আওতায় অগ্রসরমান বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতিপ্রপ্ত মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাম নিয়ে কলেজ হিসাবেও আত্মপ্রকাশ করে।[২] প্রথম ১৯৭৬ সালে এস,এস,সি এবং ১৯৯৭ সালে এইস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অবস্থান
[সম্পাদনা]এটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা সদরের পৌরসভা এলাকায় টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুর জেলাকে সংযুক্তকারী সড়কের পাশে বংশাই নদীর তীরে অবস্থিত।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]প্রকাশনা
[সম্পাদনা]মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় "জাগরণ" নামে একটি বৎসরিক সাহিত্য সাময়িকী প্রকাশ করে। এতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের লিখা ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ ইত্যাদি যুক্ত থাকে।
স্থিরচিত্র
[সম্পাদনা]- কলেজ ভবন
- কলেজ শাখার ছাত্রাবাস
- স্কুলের নতুন ভবন
- বার্ষিক সাংষ্কৃতিক অনুষ্ঠানে অধ্যক্ষ (বাঁ থেকে ১ম), প্রতিষ্ঠাতা (বাঁ থেকে ৩য়) ও নাট্যকার মামুনুর রশীদ
- শিক্ষক বাহাজ উদ্দিন ফকির।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 http://web01.grameen.com/gc/vcip/database/education.html#shahid/%7C আর্কাইভইজে আর্কাইভকৃত ২৯ জুন ২০১৩ তারিখে Shahid Smrity High School & College
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০১০ : সুন্দরগঞ্জ ও মধুপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষে"। ৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১২।
- "মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য : জিপিএ ৫ পেয়েছে ১০১, পাশের হার শতভাগ"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "দেশের ইলেকট্রনিক মিডিয়া ব্যাঙের ছাতা: খাদ্যমন্ত্রী | ঢাকা ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যসোসিয়েশন অব মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- "যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মধুপুরে বিক্ষোভ মিছিল"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
