ভাঙ্গা
| ভাঙ্গা | |
|---|---|
| পৌরশহর | |
![]() | |
| স্থানাঙ্ক: ২৩°২৩′০৬″ উত্তর ৮৯°৫৮′৫৪″ পূর্ব / ২৩.৩৮৪৮৭৬° উত্তর ৮৯.৯৮১৫৫৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা |
| জেলা | ফরিদপুর |
| উপজেলা | ভাঙ্গা |
| পৌরসভা প্রতিষ্ঠিত | ১ মার্চ ১৯৯৭ |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | ভাঙ্গা পৌরসভা |
| আয়তন | |
| • পৌর এলাকা | ১৩.৮৫ বর্গকিমি (৫.৩৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • পৌর এলাকা | ৪৩,২০২ |
| ওয়েবসাইট | bhangapourashava |

ভাঙ্গা বা ভাংগা (পূর্বনাম: কুমারগঞ্জ) বাংলাদেশের ফরিদপুর জেলায় কুমার নদীর তীরে অবস্থিত একটি শহর ও ভাঙ্গা উপজেলার সদর দপ্তর। পদ্মা সেতু ও ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চালুর পর এটি একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছে। এটি ভাঙ্গা ইন্টারচেঞ্জ ও এর ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষ ভাবে পরিচিত।[১] দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার এই শহর।[২]
ভূগোল
[সম্পাদনা]কুমারের একটি অংশ ফরিদপুর শহর হয়ে ভাঙ্গায় প্রবাহিত হয়েছে। আরেকটি অংশ বোয়ালমারী ও মুকসুদপুর হয়ে অপর অংশের সাথে ভাঙ্গায় মিলিত হয়েছে। এই মোহনাতেই ভাঙ্গার অবস্থান।[৩]
নামকরণ
[সম্পাদনা]প্রচলিত রয়েছে, বর্তমান ভাঙ্গা শহরের কুমার নদীর পাড়ে কুমারগঞ্জ নামে একটি হাট বসত। এক সময় হাটকে কেন্দ্র করে কুমার নদীর দুই পাড়ের লোকজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে দুই পাড়ের লোকজন কুমারগঞ্জের হাট ভেঙ্গে নতুন হাট চালু করে। চালুকৃত হাটকেই ভাঙ্গার হাট নামে নামকরণ করা হয়। এইভাবে ভাঙ্গা নামকরণ হয়।[৪]
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ ভারত
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]ভাঙ্গায় একটি ও সরকারি কলেজ ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভাঙ্গার সবচেয়ে প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান যা ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। কাজী মাহবুব উল্লাহ নামের এক ব্যক্তি ১৯৬৫ সালে সরকারি কে.এম. কলেজ এবং ১৯৭৬ সালে কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- অমিয়কুমার দাশগুপ্ত, ভারতীয় অর্থনীতিবিদ ও অধ্যাপক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দুবাইয়ের চেহারা পেয়েছে ফরিদপুরের ভাঙ্গা!"। কালের কণ্ঠ। ১১ জুন ২০২১। ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।
- ↑ "ফরিদপুরের ভাঙ্গা যেন দুবাই শহর"। জাগো নিউজ ২৪। ১১ জুন ২০২১। ১৪ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।
- ↑ আনন্দরাথ রায় (২০০০)। তপন বাগচী (সম্পাদক)। ফরিদপুরের ইতিহাস (পিডিএফ)। কলকাতা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক) - ↑ "ভাঙ্গা উপজেলার পটভূমি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - ভাঙ্গা উপজেলা। ২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৪।
