বেলা অবেলা কালবেলা
অবয়ব
| লেখক | জীবনানন্দ দাশ |
|---|---|
| ভাষা | বাংলা |
| ধরন | কাব্য |
| প্রকাশক | নিউস্ক্রিপ্ট |
| পরবর্তী বই | রূপসী বাংলা |
বেলা অবেলা কালবেলা আধুনিক বাংলা কবিতার পথিকৃৎকবি জীবনানন্দ দাশের সপ্তম কাব্যগ্রন্থ। কবির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ ভ্রাতা অশোকানন্দ দাশ ১৯৬১ খ্রিস্টাব্দে (১৩৬৮ বঙ্গাব্দ) এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন।[১] এ কাব্যগ্রন্থটি প্রকাশের বহু আগে ১৯৫৪-এর ২২ অক্টোবর এক ট্র্যাম দুর্ঘটনায় আহত হয়ে জীবনানন্দ লোকান্তরিত হয়েছিলেন। জীবদ্দশায় ১৯৪৮ খ্রিস্টাব্দে তাঁর প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ হলো সাতটি তারার তিমির।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ SAMAKAL। "বেলা অবেলা কালবেলা"। বেলা অবেলা কালবেলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলা ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: বেলা অবেলা কালবেলা