বাবু পরমানন্দ
অবয়ব
বাবু পরমানন্দ (১০ আগস্ট ১৯৩২ - ২৪ এপ্রিল ২০০৮, জম্মু) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৯ জুন ১৯৯৯ থেকে ২ জুলাই ২০০৪ পর্যন্ত হরিয়ানার রাজ্যপাল ছিলেন। তাঁর জন্ম জম্মু ও কাশ্মীর রাজ্যের বর্তমান সাম্বা জেলার সরোর গ্রামে (বর্তমানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল)। ১৯৬২ সালে তিনি প্রথমবারের মতো রামগড় আসন থেকে জম্মু ও কাশ্মীর বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৮০ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার ছিলেন।
তাঁর এক ছেলে ডঃ রাজেন্দ্র প্রসাদ, তিনি এআইআইএমএস হাসপাতালের চিকিৎসক। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Babu Parmanand dead, cremated"। The Tribune। ২৪ এপ্রিল ২০০৮। ২৫ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মে ২০১১।
| ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৩২-এ জন্ম
- ২০০৮-এ মৃত্যু
- হরিয়ানার রাজ্যপাল
- সাম্বা জেলার ব্যক্তি
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৬২-১৯৬৭
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৭৭-১৯৮৩
- জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্য ১৯৮৭-১৯৯৬
- জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার
- জম্মু ও কাশ্মীরের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের রাজনীতিবিদ