বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
ধরনসরকারি সংস্থা
সদরদপ্তরসাধারণ বীমা কর্পোরেশন টাওয়ার (অষ্টম তলা), ৩৭/এ, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ
ওয়েবসাইটidra.org.bd

বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হল বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি সরকারী সংস্থা।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০১০ সালের ৩ মার্চ বাংলাদেশের সংসদ বীমা শিল্পের জন্য নিয়ন্ত্রণমূলক কাঠামো আরও জোরদার করার জন্য দুটি বীমা আইন পাস করে।

দেশে ৭৭টি বীমা সংস্থা কাজ করছে। সংস্থাগুলি আইন ও নির্দেশিকার অধীনে নিয়ন্ত্রিত হবে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর তদারকি করবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি হ্রাস করে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বীমা আইনকে একত্রীকরণের মাধ্যমে এই খাতকে আরও ভাল নিয়ন্ত্রণের পথ সুগম করে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা পলিসিধারী, সুবিধাভোগীদের স্বার্থ রক্ষা এবং বীমা খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করে।[] দুইটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা - সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ২০২১ সালে বীমা শিল্পের পদমর্যাদা ক্রম প্রণয়ন করে এর কর্তৃপক্ষ।

সাংগঠনিক কাঠামো

[সম্পাদনা]

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একজন চেয়ারম্যান ও চার জন সদস্য দ্বারা পরিচালিত:

  • ড. এম আসলাম আলম - চেয়ারম্যান
  • মো. ফজলুল হক - সদস্য (প্রশাসন)
  • মিজ তানজিনা ইসমাইল - সদস্য (আইন)[]
  • মো. আপেল মাহমুদ ACII (UK) - সদস্য (লাইফ)
  • মোহাম্মদ আবু বকর সিদ্দিক - সদস্য (নন-লাইফ)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Regulators of the Financial System of Bangladesh"। ১৯ সেপ্টেম্বর ২০১৫।
  2. "Bangladesh Insurance Market Report 2017"। ১৬ এপ্রিল ২০১৮। ২৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯
  3. "আইডিআরএ'র সদস্য পদে নিয়োগ–২০২৪"ইন্সুরেন্স নিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৪