বিষয়বস্তুতে চলুন

বাঁকী রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাঁকী রাজ্য
ବାଙ୍କୀ
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৮০৭–১৮৪০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বাঁকি রাজ্যের মানচিত্র
আয়তন 
 ১৮৮১
৩০০ বর্গকিলোমিটার (১২০ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৮৮১
৫৬,৯০০
ইতিহাস 
 ব্রিটিশ করদ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ
১৮০৭
 ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্তি
১৮৪০
উত্তরসূরী
ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ
বর্তমানে যার অংশওড়িশা, ভারত

বাঁকী রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতের উড়িষ্যায় অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ রাজ্যটির রাজধানী ছিলো বাঙ্কী শহরে, যা বর্তমানে ওড়িশা রাজ্যের কটক জেলার পশ্চিম প্রান্তে অবস্থিত৷ []

রাজ্যটির শেষ রাজাকে ব্রিটিশ সরকার হত্যার মামলায় বাজেয়াপ্ত করেন ও এবং রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন৷ ১৮৪০ খ্রিস্টাব্দ অবধি এটির বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ ছিলো ৪৪৩ মুদ্রা৷

ইতিহাস

[সম্পাদনা]

ওড়িশার কটক জেলার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে অবস্থিত বাঁকী রাজ্য ছিলো মূলত একটি জমিদারি রাজ্য৷ এই অঞ্চলে প্রতিষ্ঠিত পূর্ববর্তী রাজ্যটি একজন প্রভাবশালী রাজা দ্বারা শাসিত হতো৷ খ্রিস্টীয় সপ্তদশ শতকে তিনি তার দ্বিতীয় পুত্রকে উপহার স্বরূপ ডোমপাড়ার নিকট এই জমিদারি দান করেছিলেন৷ []

এই রাজ্যের উত্তর দিকে প্রবাহিত মহানদী নদী ভৌগোলিকভাবে রাজ্যটির সাথে পার্শ্ববর্তী বড়ম্বাতিগরিয়া রাজ্যকে পৃথক করেছে৷ এছাড়া পূর্বতন এই রাজ্যটির দক্ষিণে রয়েছে ব্রিটিশ ভারতের পুরী জেলা এবং পশ্চিমদিকে রয়েছে খণ্ডপাড়া রাজ্য। মহানদীর উত্তর প্রান্তেও রয়েছে ১৭৭ টি গ্রামের সমন্বয়ে গঠিত এই রাজ্যের বেশ কিছু অংশ৷

মারাঠা সাম্রাজ্যের পতনের পর ১৮০৭ খ্রিস্টাব্দে এই রাজ্য ব্রিটিশদের অধিরাজ্যে পরিণত হয়৷ ১৮২১ খ্রিস্টাব্দে এটিকে ওড়িশার অধিরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷ [] জনগণনা অনুসারে এই রাজ্যের জনসংখ্যা ১৮৭২ খ্রিস্টাব্দে ৪৯,৪২৬ থেকে বেড়ে ১৮৮১ খ্রিস্টাব্দে ৫৬,৯০০ হয়ে দাঁড়ায় এবং ১৯০১ খ্রিস্টাব্দের মধ্যে এর জনঘনত্ব ৩৭৭ জন প্রতি বর্গমাইল হয়৷[] রাজ্যের ৯৯.৫ শতাংশই ছিলো ধর্মেই হিন্দু এবং পার্বত্য অঞ্চলে বসবাসকারী মূল জাতি ছিলো জুয়াঙ জাতি[]

শাসকবর্গ

[সম্পাদনা]

বাঁকী রাজ্যের শাসকগণ "রাজা" উপাধিতে ভূষিত হতেন৷ ১৮৪০ খ্রিস্টাব্দে রাজ্যের শেষ রাজা হত্যাকাণ্ডের দায়ে পদচ্যুত হয় এবং তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়, একই সাথে রাজ্যটিকে ত্রুটিপূর্ণ ঘোষণা করে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়৷ অন্তর্ভুক্তির পর বাঁকীর ওপর পুরোপুরিভাবে বেঙ্গল প্রেসিডেন্সির নিয়ন্ত্রনাধীন হয়ে পড়ে এবং রাজ্যটি কটক জেলার অন্তর্ভুক্ত করে প্রশাসনিকভাবে শাসনকার্য সম্পন্ন হতে থাকে৷

রাণী শুকদেঈ

[সম্পাদনা]

রাণী শুকদেঈ (খ্রিঃ ১৬৮৬ - খ্রিঃ ১৭২৬) ছিলেন ওড়িশার বড়ম্বা রাজ্যের রাজকন্যা ও বাঁকী রাজ্যের রাণী৷ এক বিধবা রাণীর খুর্দার গজপতির বিরুদ্ধে তাঁর সাহসিকতা প্রদর্শনের জন্য ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Banki, India Page
  2. "Dompada (Zamindari)"। ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২০
  3. L. E. B. Cobden-Ramsay, Feudatory States of Orissa: Bengal District Gazetteers, Logos Press, 2011
  4. Imperial Gazetteer of India, v. 11, p. 89.
  5. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Trübner & co. London, 1885.