বশির আহমেদ (বাংলাদেশী ক্রীড়াবিদ)
বশির আহমেদ | |||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Bashir Ahmed | |||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৬২ সালে বশির | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ১৯৪১ (বয়স ৮৪–৮৫) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়তা | বাংলাদেশী | ||||||||||||||||||||||||||||||||||||||||||
| মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় | ||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
বশির আহমেদ (জন্ম: ১৯৪১) ছিলেন একজন প্রাক্তন বাংলাদেশী ক্রীড়াবিদ।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বশির ১৯৪১ সালের ১ জানুয়ারি তারিখে ঢাকার মাহুত-তুলি এলাকায় জন্মগ্রহণ করেছেন। তবে তিনি জানিয়েছেন এ জন্মতারিখ সঠিক নয়। তাঁর জন্ম জৈষ্ঠ্য মাসের মাঝামাঝিতে। [১] তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় হতে পড়াশোনা করেছেন।[১] ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তিনি হকি, ফুটবল, অ্যাথলেটিকস এবং ক্রিকেট খেলায় নিজেকে সংযুক্ত করেছিলেন।
পেশা
[সম্পাদনা]বশির বাংলাদেশ জাতীয় মহিলা হকি দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। তিনি হকি খেলার আন্তর্জাতিক পর্যায়ে রেফারির দায়িত্ব পালন করার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও রেফারির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি কমিটির চেয়ারম্যান ছিলেন।[১] ১৯৯২ সাল হতে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ অলিম্পিক সংস্থার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫৯ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের লোকাল প্রিন্সিপাল অফিসে ক্লার্ক হিসেবে যোগদান করেন। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান বর্তমানে সোনালী ব্যাংক। এ ব্যাংক থেকেই ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরগ্রহণ করেন।
সাফল্য
[সম্পাদনা]হকি
[সম্পাদনা]ভিক্টোরিয়া এসসি
- আতিকুল্লাহ কাপ: ১৯৫৮
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
- পাকিস্তান হকি লিগ: ১৯৬৩–৬৪, ১৯৬৬–৬৭
সোনালী ব্যাংক
- শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট: ১৯৭৬
ঢাকা মোহামেডান
- ঢাকা প্রথম বিভাগ হকি লিগ: ১৯৭৭–৭৮ (কোচ হিসেবে)
ফুটবল
[সম্পাদনা]ভিক্টোরিয়া এসসি
- ঢাকা লিগ: ১৯৬২
- আগা খান গোল্ডকাপ: ১৯৬২
- স্বাধীনতা দিবস কাপ: ১৯৬২
- মোহাম্মদ আলী বগুড়া শিল্ড: ১৯৬২
ঢাকা মোহামেডান
- ঢাকা লিগ: ১৯৬৩, ১৯৬৫, ১৯৬৬
- আগা খান গোল্ডকাপ: ১৯৫৯ (অতিথি খেলোয়াড়), ১৯৬৪
- স্বাধীনতা দিবস কাপ: ১৯৬৩, ১৯৬৬
- মোহাম্মদ আলী বগুড়া শিল্ড: ১৯৬৬
- লিয়াকত আলী গোল্ডকাপ: ১৯৬৭
পূর্ব পাকিস্তান
ঢাকা বিভাগ
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: ১৯৬১–৬২
জগন্নাথ কলেজ
- রোনাল্ড শিল্ড: ১৯৬২
পুরস্কার
[সম্পাদনা]- ১৯৬৬: ইস্ট পাকিস্তান স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন – সেরা ক্রীড়াবিদ পুরস্কার
- ১৯৮০: জাতীয় ক্রীড়া পুরস্কার
- ২০১৬: স্টার লাইফটাইম পুরস্কার
- গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Bashir Ahmed" (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬।
- জীবিত ব্যক্তি
- ১৯৪১-এ জন্ম
- বাংলাদেশী পুরুষ ফিল্ড হকি খেলোয়াড়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকার ক্রীড়াবিদ
- জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদ
- ২০শ শতাব্দীর পাকিস্তানি পুরুষ ক্রীড়াবিদ
- বাংলাদেশী পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল উইঙ্গার
- মোহামেডান স্পোর্টিং ক্লাবের (ঢাকা) ফুটবলার
- বাংলাদেশী ফুটবল রেফারী