বিষয়বস্তুতে চলুন

বরোন্ধা রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরোন্ধা রাজ্য
बरौंधा
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১১৬৯–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বরোন্ধা রাজ্যের মানচিত্র
আয়তন 
 ১৮৯২
৯০৪ বর্গকিলোমিটার (৩৪৯ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৮৯২
১৭,২৮৩
ইতিহাস 
 প্রতিষ্ঠিত
১১৬৯
১লা জানুয়ারি ১৯৫০
উত্তরসূরী
ভারত
ভারতের দেশীয় রাজ্য এ-জে

বরোন্ধা রাজ্য (যা পাথার কাছার নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, বর্তমান ভারতে এটি মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলায় অবস্থিত৷[] ১৯৫০ খ্রিস্টাব্দে ভারতে যোগদানের সময়ে রাজ্যটি আকৃতিতে অধিক ছিলো এবং ব্রিটিশ শাসনকালে এটি ৯ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত রাজ্য হিসাবে পরিচিত ছিলো৷

ইতিহাস

[সম্পাদনা]

বরোন্ধা রাজ্যের শাসকগণ ছিলেন বড়গুর্জর গোষ্ঠীর সূর্যবংশীয় রঘুবংশী রাজপুত৷ ১৮৭৭ খ্রিস্টাব্দে মহারাজা রঘুবর দয়াল শাহ ব্রিটিশ সরকারের থেকে অ-বংশপরম্পরায় "হিস হাইনেস" উপাধি ও বংশপরম্পরায় ৯ টি তোপ সেলামীর সম্মাননা পান৷ []

শাসকবর্গ

[সম্পাদনা]
  • ১৭৯০ - ৪ জানুয়ারি ১৮২৭ মোহন সিং
  • ১৮২৭ - ১৮৬৭ সর্বজিৎ সিং
  • ১৮৭৪ - ১৮৮৫ রঘুবর দয়াল সিং (১ জানুয়ারি ১৮৭৭ থেকে রাজা বাহাদুর উপাধি ধারণ)
  • ১৮ আগস্ট ১৮৮৫ - ৮ জুলাই ১৯০৮ মহারাজা রামপ্রতাপ সিং
  • ১৯০৮ - ১৯৩৩ গয়াপ্রসাদ সিং
  • ১৯৩৩ - ১৫ আগস্ট ১৯৪৭ রামপ্রতাপ সিং (রাজ্যের শেষ শাসক)[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃ. ২২। আইএসবিএন ৯৭৮-৯৭৪-৫২৪-০৪৯-০
  2. Soszynski, Henry. Baraundha. Genealogical Gleanings. Retrieved 2010-05-27.
  3. "Indian Princely States before 1947 A-J"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯