বিষয়বস্তুতে চলুন

বড়পালনি

বড়পালনি
வடபழனி
চেন্নাইয়ের অঞ্চল
বড়পালনি আণ্ডবর মন্দির
বড়পালনি আণ্ডবর মন্দির
বড়পালনি চেন্নাই-এ অবস্থিত
বড়পালনি
বড়পালনি
বড়পালনি তামিলনাড়ু-এ অবস্থিত
বড়পালনি
বড়পালনি
বড়পালনি
স্থানাঙ্ক: ১৩°০২′৫৯″ উত্তর ৮০°১২′৪৫″ পূর্ব / ১৩.০৪৯৭১৩° উত্তর ৮০.২১২৫৫৫° পূর্ব / 13.049713; 80.212555
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
অঞ্চলকোটমবক্কম
ওয়ার্ড১২১, ১৩১
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০২৬
যানবাহন নিবন্ধনTN 10 (টিএন ১০)
লোকসভা নির্বাচন কেন্দ্রচেন্নাই দক্ষিণ
বিধানসভা নির্বাচন কেন্দ্রত্যাগনগর
বড়পালনি মুরুগন মন্দির

বড়পালনি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এই লোকালয়টি তামিল ফিল্ম আন্ডাস্ট্রির ফিল্ম স্টুডিও ও বড়পালনি আণ্ডবর মন্দিরের জন্য পরিচিত৷ চেন্নাইয়ের পশ্চিম দিকে অবস্থিত বড়পালনি আর্কট রোডের ওপর অবস্থিত একটি গূরুত্বপূর্ণ বাস টার্মিনাস৷ এটি চেন্নাইয়ের অন্যতম ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ অঞ্চল৷ ২০০৯ খ্রিস্টাব্দে এসআরএম বিশ্ববিদ্যালয় বড়পালনিতে তাদের একটি ক্যাম্পাস গঠন করেন৷ এখানে রয়েছে চেন্নাই মেট্রোর সবুজ লাইনের বড়পালনি মেট্রো স্টেশন৷

বড়পালনি আবাসিক অঞ্চল

শপিং মল

[সম্পাদনা]

দ্য ফোরাম বিজয় মল, আর্কট রোডের ওপর অবস্থিত এই লোকালয়ে সর্ববৃহৎ শপিং মল৷ ১৪,৭২,০০০ বর্গফুট ক্ষেত্রফলের ওপর নির্মিতএই মলে রয়েছে ৬ তল বিপণন ক্ষেত্র ও ১৩ টি ভাগে তৈরি পার্কিং অঞ্চল৷

দ্য ফোরাম বিজয় মল
দ্য ফোরাম বিজয় মলের ভেতরের দৃশ্য

ফিল্ম ইন্ডাস্ট্রি

[সম্পাদনা]

কোটমবক্কমের মতো বড়পালনিও ফিল্ম স্টুডিও ও সিনে পরিকাঠামোতে উন্নত৷ লোকালয়ে রয়েছে বিজয় বাহিনী স্টুডিও, বিক্রম স্টুডিও, এছাড়াও নিকটবর্তী শালিগ্রামমেও রয়েছে কিছু স্টুডিও৷ কিছু খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী এখানে বসবাস করতেন৷

বড়পালনি জংশন

সংবাদ পত্র

[সম্পাদনা]
  • আর্কট রোড টক[]
  • বড়পালনি টক[]
  • বড়পালনি জব্‌স[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://arcotroadtalk.in
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১