বিষয়বস্তুতে চলুন

ফাতহি ইয়াকান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাতহি ইয়াকান
فتحي يكن
ব্যক্তিগত তথ্য
জন্ম
ফাতহি মোহামেদ আনায়া

(১৯৩৩-০২-০৯)৯ ফেব্রুয়ারি ১৯৩৩
ত্রিপোলি, লেবানন
মৃত্যু১৩ জুন ২০০৯(2009-06-13) (বয়স ৭৬)
ধর্মইসলাম
জাতীয়তালেবানেস
দাম্পত্য সঙ্গীমোনা হাদ্দাদ
রাজনৈতিক দলইসলামিক লেবার ফ্রন্ট
কাজইসলাম প্রচারক ও রাজনীতিবিদ

ফাতহি ইয়াকান (জন্মনাম: ফাতহি মোহামেদ আনায়া (আরবি: فتحي محمد عناية), ৯ ফেব্রুয়ারি ১৯৩৩ - ১৩ জুন ২০০৯) ছিলেন একজন ইসলাম প্রচারক। তিনি ১৯৯২ সালে লেবাননের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ত্রিপোলিতে জন্মগ্রহণ করেন।

জীবনী

[সম্পাদনা]

তিনি ১৯৫০-এর দশকে ইসলামি আন্দোলনের অগ্রগামী দল ইসলামিক অ্যাকশন ফ্রন্টের (লেবানন) প্রধান হয়েছিলেন।[] তাকে ইসলামি দল (আল জামাআহ ইসলামিয়াহ)-এর শীর্ষস্থানীয় নেতা হিসেবে গণ্য করা হয়।[]

২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে ইস্রায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে বিরোধী দলে শাসনের দ্বারা উৎপন্ন সঙ্কটের অবসান ঘটানোর জন্য প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার সাথে কাজ করেছিলেন।[]

শেখ ইয়াকান মোনা হাদ্দাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার সাথে তিনি জিনান বিশ্ববিদ্যালয় (লেবানন) নামক একটি বেসরকারী ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।[] তার চার কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।[] তিনি ৩৫টিরও বেশি বই রচনা করেছেন, যার মধ্যে কয়েকটি অনেক ভাষায় অনূদিত হয়েছিল। একদিন আগে হোটেল ডিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর ২০০৯ সালের ১৩ জুন ইয়াকান মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Islamic Action Front announces death of its leader Fathi Yakan"দ্য ডেইলি স্টার
  2. "Securing Lebanon from the Threat of Salafist Jihadism" (পিডিএফ)
  3. 1 2 "Lebanon Bids Farewell to Islamic Action Front Head Fathi Yakan"Al-Manar TV। ১৬ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১
  4. "home | Jinan University"www.jinan.edu.lb। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১
  5. "Sayfa Bulunamadı - Turkey and World News."https://worldbulletin.dunyabulteni.net/ (তুর্কি ভাষায়)। ১১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২১ {{ওয়েব উদ্ধৃতি}}: |ওয়েবসাইট=-এ বহিঃসংযোগ (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]