বিষয়বস্তুতে চলুন

পোয়াইলাও বসুমাতারাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোয়াইলাও বসুমাতারাই
জন্ম (1993-03-05) ৫ মার্চ ১৯৯৩ (বয়স ৩৩)
জাতীয়তাভারতীয়
পরিসংখ্যান
ওজন৬৪ কেজি
অবস্থানঅর্থোডক্স
পদকের তথ্য
মহিলাদের অপেশাদার বক্সিং
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০১৫ উলানচাবুফেদারওয়েট

পোয়াইলাও বসুমাতারাই (জন্ম ৫ই মার্চ ১৯৯৩) হলেন একজন ভারতীয় বক্সার।[১] তিনি ৬৪ কেজি ওজন বিভাগে অংশগ্রহণ করেন।[২] তিনি ২০১১ সালে এন্টালিয়াতে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (অপেশাদার) মহিলা যুব ও জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৩] তিনি গুয়াহাটিতে ২য় ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।[৪] তিনি জার্মানির কোলোন বক্সিং বিশ্বকাপে রৌপ্য পদক জিতেছিলেন।[৫] তিনি বুলগেরিয়ার ৭০তম স্ট্র্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।[৬]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

পোয়াইলাও বসুমাতারাই একটি কৃষক পরিবারে জন্ম নিয়ে আসামের চিরাং জেলার মোজাব বারির একটি প্রত্যন্ত গ্রাম হুপপাড়ায় বড় হয়েছেন।[৭] তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর পিতার নাম টেংউনা বসুমাতারাই এবং মাতার নাম সুনীলা বসুমাতারাই।[২] তাঁর শৈশব ক্ষুধা ও দারিদ্রের সাথে লড়াই করে কেটেছিল, শুধু তাই নয়, এরপরে তাঁর পরিবার ২০১২ আসাম সহিংসতার শিকার হয়েছিল।[৮] তাঁর ক্রীড়া কর্মজীবন কোকরাঝাড়ের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার স্পেশাল এরিয়া গেমস সেন্টারে এসে আকৃতি নিতে শুরু করে।[৯] এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।

পোয়াইলাও বসুমাতারাইয়ের অর্জন

[সম্পাদনা]
  • ২০১৬ সালের জানুয়ারী মাসে সার্বিয়ার রুমাতে ৫ম এআইবিএনেশনস কাপে সোনা জিতেছেন।
  • ২০১৫ সাল: চীনের উলানচাবুতে এশিয়ান কনফেডারেশন মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। তিনি চীনের টুর্নামেন্টে পদক জয়ী দেশের ছয়জন বক্সারদের মধ্যে একজন।
  • ২০১৯ সালে জার্মানির কোলোন বিশ্বকাপে রৌপ্য।
  • ২০১৯ সালে বুলগেরিয়ার সোফিয়াতে ৭০তম স্ট্র্যান্ডজা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ।
  • ২০১৯ সালে কর্ণাটকের বিজয়নগরে ৩য় এলিট মহিলা ন্যাশানালে স্বর্ণ।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
  2. 1 2 "Indian Boxing Federation Boxer Details"। www.indiaboxing.in। ১১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩।
  3. ↑ "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
  4. ↑ "Mary Kom, Shiva Thapa, Jamuna Boro dominate finals of the India Open International Boxing Tournament"। NDTV। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
  5. ↑ "Cologne Boxing WC: Meena Bags Gold, India Finishes With 5 Medals" (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০২২। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯।
  6. ↑ "Assam boxers Lovlina Borgohain and Pwilao Basumatary bag bronze in Bulgaria" (ইংরেজি ভাষায়)। ১৯ ফেব্রুয়ারি ২০১৯।
  7. ↑ "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
  8. ↑ "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
  9. ↑ "About the Awardee: Pwilao Basumatary"। NDTV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।
  10. ↑ "PWILAO BASUMATARYBoxing Federation of India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩।