বিষয়বস্তুতে চলুন

পুষ্টিগুণহীন খাদ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যাম্প পেন্ডলটনের ২১-এরিয়া হেলথ প্রমোশন সেন্টারের একটি পোস্টার জাঙ্ক ফুডের প্রভাব বর্ণনা করছে যা অনেক মেরিন ও নাবিকরা খেয়ে থাকে।

পুষ্টিগুণহীন খাদ্য বা "জাঙ্ক ফুড" এমন এক ধরনের খাবারকে বোঝায়, যাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা মূলত চিনি, চর্বি কিংবা সোডিয়াম (লবণ) থেকে আসে। তবে এই খাবারগুলোতে আঁশ (ফাইবার), প্রোটিন, ভিটামিন বা খনিজের মতো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান খুব সামান্যই থাকে।[][][] একে সংক্ষেপে এইচএফএসএস (HFSS) খাদ্যও বলা হয়, যার অর্থ চর্বি, লবণ এবং চিনি সমৃদ্ধ খাবার।[] জাঙ্ক ফুড শব্দটি ১৯৫০-এর দশক থেকে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়ে আসছে।[]

জাঙ্ক ফুডের সুনির্দিষ্ট সংজ্ঞা উদ্দেশ্য এবং সময়ের সাথে পরিবর্তিত হয়। কিছু উচ্চ-প্রোটিনযুক্ত খাবার, যেমন–অতিরিক্ত সম্পৃক্ত চর্বি (Saturated fat) সমৃদ্ধ মাংসকেও জাঙ্ক ফুড হিসেবে গণ্য করা হতে পারে।[] ফাস্ট ফুড এবং ফাস্ট ফুড রেস্তোরাঁগুলোকে প্রায়শই জাঙ্ক ফুডের সমার্থক মনে করা হয়, যদিও সব ফাস্ট ফুডকেই স্পষ্টভাবে জাঙ্ক ফুড বলা যায় না।[][][] মূলত অধিকাংশ জাঙ্ক ফুডই উচ্চ-প্রক্রিয়াজাত খাবারের অন্তর্ভুক্ত।

অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণের ফলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব, বিশেষ করে স্থূলতা বৃদ্ধির বিষয়ে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে। এর ফলে বিভিন্ন দেশে জনস্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা এবং এই ধরনের খাবারের বিজ্ঞাপন ও বিক্রয়ের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। [১০][১১][১২] জাঙ্ক ফুড অতিরিক্ত সেবনে বিষণ্নতা, হজমের সমস্যা, হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস, ক্যানসার এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে। [১৩]

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

নিউ ইয়র্ক টাইমস -এর একটি নিবন্ধ "লেট আস নাও প্রেইস দ্য গ্রেট মেন অব জাঙ্ক ফুড"-এর তথ্যমতে, জাঙ্ক ফুডের ইতিহাস মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য অধ্যায়। যদিও বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক শতাব্দী ধরে এ ধরনের খাবারের অস্তিত্ব ছিল, তবে জাঙ্ক ফুডের উদ্ভাবন, ব্র্যান্ডিং, ব্যাপক উৎপাদন এবং এর মাধ্যমে বিপুল মুনাফা অর্জনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো দেশের চেয়ে এগিয়ে রয়েছে।[১৪] ১৮৯৬ সালে শিকাগোতে নিবন্ধিত হওয়া 'ক্র্যাকার জ্যাক' (Cracker Jack) যা মূলত ক্যান্ডি-মিশ্রিত পপকর্ন এবং চিনাবাদামের একটি মিষ্টান্ন আর এটিই প্রথম জনপ্রিয় ব্র্যান্ডের জাঙ্ক ফুড হিসেবে স্বীকৃত। ২০ বছর পর এটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যান্ডিতে পরিণত হয়েছিল। [১৫][১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Definition of JUNK FOOD"www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৬
  2. "junk food"। Macmillan Dictionary। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫
  3. "Is this what you call junk food?" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৬
  4. "WHO warns on kids' digital exposure to junk-food ads"American Medical Association (ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৬
  5. Zimmer, Ben (৩০ ডিসেম্বর ২০১০)। "Junk"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৬
  6. Scott, Caitlin (2018-05)। "Sustainably Sourced Junk Food? Big Food and the Challenge of Sustainable Diets"Global Environmental Politics (ইংরেজি ভাষায়)। ১৮ (2): ৯৩–১১৩। ডিওআই:10.1162/glep_a_00458আইএসএসএন 1526-3800 {{সাময়িকী উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  7. Smith, Andrew F. (৫ সেপ্টেম্বর ২০০০)। Encyclopedia of Junk Food and Fast Food। Greenwood Press। পৃ. x। আইএসবিএন ৯৭৮-০৩১৩৩৩৫২৭৩
  8. Specter, Michael (২ নভেম্বর ২০১৫)। "Freedom from Fries"New Yorker। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  9. Smith, Rene। "Fast Food Facts"Science Kids। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  10. "Food Marketing to Kids"। Public Health Law Center (William Mitchell College of Law)। ২০১০। ২৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫
  11. "Protecting children from the harmful effects of food and drink marketing"। World Health Organization। সেপ্টেম্বর ২০১৪। ২০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫
  12. "Food Marketing in Other Countries" (পিডিএফ)
  13. Brissette, Christy (১ মার্চ ২০১৮)। "this is your body on fast food"The Washington Post
  14. Frenandez, Manny (৭ আগস্ট ২০১০)। "Let Us Now Praise the Great Men of Junk Food"New York Times। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  15. Petri, Alexandra E. (১৭ ফেব্রুয়ারি ২০১৫)। "Where Did Junk Food Come From?"The Daily Meal। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯
  16. Parsons, Russ (৪ জুন ২০১৩)। "Cracker Jack: 120-year-old junk food gets new flavors, 'enhanced' prizes"Los Angeles Times। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯

আরও পড়া

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]