পিয়াং হাঁস
| পিয়াং হাঁস Anas strepera | |
|---|---|
| পুরুষ হাঁস | |
| স্ত্রী হাঁস | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | Anseriformes |
| পরিবার: | Anatidae |
| উপপরিবার: | Anatinae |
| গণ: | Anas |
| প্রজাতি: | A. strepera |
| দ্বিপদী নাম | |
| Anas strepera Linnaeus, 1758 | |
| উপপ্রজাতি | |

পিয়াং হাঁস (বৈজ্ঞানিক নাম: Anas strepera) বা পিয়ং হাঁস Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anas (অ্যানাস) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির পরিযায়ী হাঁস।[২][৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। পিয়াং হাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ কোলাহল-প্রিয় হাঁস (লাতিন: anas = হাঁস, strepera = কোলাহল-প্রিয়)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ১ কোটি ৭৪ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।[৩]
পিয়াং হাঁস দলবদ্ধভাবে বসবাস করে এবং অপ্রজননকালীন মৌসুমে বিশাল বিশাল দলে বিচরণ করে। বড় সংরক্ষিত জলাশয়ে এদের সহজে দেখা যায়। উদ্ভিদ বীজ ও ছোট ছোট জলজ জীব এদের প্রধান খাদ্য। এর একটি উপপ্রজাতি ওয়াশিংটন দ্বীপের পিয়াং হাঁস ১৮৭৪ সালেপৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 BirdLife International (২০০৯)। "Anas strepera"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2009.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য) - ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ১১৭। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ২৯–৩০।
{{বই উদ্ধৃতি}}:|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Anas strepera"। BirdLife International। ৩১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- BirdLife Species Factsheet ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০০৯ তারিখে
- RSPB A to Z of UK Birds Page
- An article and photograph
- Gadwall Information - Cornell Lab of Ornithology
- Gadwall - USGS Patuxent Bird Identification InfoCenter
- Massachusetts Breeding Bird Atlas
- Gadwall videos, photos & sounds on the Internet Bird Collection
- Feathers of Gadwall (Anas strepera) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০১৩ তারিখে