পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ
| পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
পাকুটিয়া, ঘাটাইল উপজেলা | |
| তথ্য | |
| ধরন | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
| প্রতিষ্ঠাকাল | ২ জানুয়ারি ১৯৫২[১] |
| শিক্ষকমণ্ডলী | ২৪ |
| শিক্ষার্থী সংখ্যা | ১৫০০ জন[১] |
| ভাষা | বাংলা |
| শিক্ষায়তন | ৩.৫৭ একর[১] |
পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]ঘাটাইলের পাকুটিয়াতে কালীনাথ ঘোষ নামক একজন স্থানীয় ব্যক্তি ১৯১৫ সালের ২ জানুয়ারি ‘পাকুটিয়া এম.ই স্কুল’ নামে একটি পাঠশালা প্রতিষ্ঠিত হয়।[২] সে সময় এর প্রধান শিক্ষক ছিলেন আহাম্মদ সরকার। প্রথমে নিম্ন মাধ্যমিক পর্যায় দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ও পরে মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। পাঠশালাটি ১৯৪৫ সালে ‘পাকুটিয়া গণ উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিতি পায়। বর্তমান বিদ্যালয়টি ১৯৫২ সালের ২ জানুয়ারি প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যা ১৯৫৩ সনের ১ জানুয়ারি সরকারি স্বীকৃতি লাভ করে।[২] ১৯৮৪ সালের ১ সেপ্টেম্বর এমপিও ভুক্ত হয়।[১] ২০০০-এর দশকে এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজা"। পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ। ১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯।
- 1 2 "পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ"। পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯।
