বিষয়বস্তুতে চলুন

পাকিস্তান জিন্দাবাদ (গান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকিস্তান জিন্দাবাদ

পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সঙ্গীত
অপর নামতারানা-ই-পাকিস্তান
কথাগোলাম মোস্তফা, ১৯৫৬
সঙ্গীতনাজির আহমেদ, ১৯৫৬
গ্রহণকাল১৯৫৬
বাতিলকাল২৬ মার্চ ১৯৭১
উত্তরসূরিআমার সোনার বাংলা

পাকিস্তান জিন্দাবাদ ছিল পাকিস্তানের একটি বিকল্প জাতীয় সংগীত। ১৯৭১ সাল পর্যন্ত বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পূর্ব পাকিস্তানে এই গানটি গাওয়া হত। বাংলা ভাষায় রচিত এই গানটি গোলাম মোস্তফা কর্তৃক ১৯৫৬ সালে লিখিত তারানা-ই-পাকিস্তান নামক একটি কবিতা থেকে গৃহীত হয়েছিল।[][] গানটির সুর করেন নাজির আহমেদ[] পূর্ব পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত পাক সার জামিন সাদ বাদের পাশাপাশি এই গানটিও গাওয়া হত।[]

গানের কথা

[সম্পাদনা]

পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
পূরব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায়
ধূসর সিন্ধু মরু সাহারায়, ঝাণ্ডা জাগে যে আজাদ

পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
সীমান্তের হিম গিরির চূড়ায়, বিজয় নিশান তার আকাশে উড়ায়
ঝিলাম বিপাশা প্রতিচ্ছায়ায়, পেল আজাদীর স্বাদ

পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
সাম্য মৈত্রীর বন্ধন হার, তৌহীদী দীক্ষা কণ্ঠে যাহার
তিস্তা বিতস্তা আজো মােছে তার, গ্লানি দুঃখ বিষাদ

পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ
খাইবার দ্বারে তার পতাকাবাহী, মেঘনার কূলে যত বীর সিপাহী
প্রাচ্য প্রতীচ্যের মিলন গাহি, দুনিয়া করে যে আবাদ

পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলা সাহিত্য। ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড। ১৯৯৬।
  2. শহিদুল ইসলাম (২০১২)। "মোস্তফা, গোলাম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  3. অনুপম হায়াৎ (২০১২)। "আহমদ, নাজীর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  4. রোমেনা লেইসদৈনিক প্রথম আলো। ৯ ডিসেম্বর ২০১৭।