পহেলগাঁও
| পহেলগাঁও | |
|---|---|
| শহর | |
| ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থান | |
| স্থানাঙ্ক: ৩৪°০১′ উত্তর ৭৫°১১′ পূর্ব / ৩৪.০১° উত্তর ৭৫.১৯° পূর্ব | |
| দেশ | ভারত |
| কেন্দ্রশাসিত অঞ্চল | জম্মু ও কাশ্মীর |
| জেলা | অনন্তনাগ |
| সরকার | |
| • শাসক | পহেলগাঁও পৌর কমিটি |
| আয়তন[১] | |
| • মোট | ১৮.০২ বর্গকিমি (৬.৯৬ বর্গমাইল) |
| উচ্চতা | ২,২০০ মিটার (৭,২০০ ফুট) |
| জনসংখ্যা (২০১১)[২] | |
| • মোট | ৯,২৬৪ |
| • জনঘনত্ব | ৫১০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • সরকারি | কাশ্মীরি, উর্দু, হিন্দি, ডোগরি, ইংরেজি[৩][৪] |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| পিনকোড[৫] | ১৯২১২৬[৫] |
| এসটিডি কোড | +৯১-০১৯৩৬ |
| যানবাহন নিবন্ধন | জেকে-০৩ |
| ওয়েবসাইট | anantnag |
পহেলগাঁও ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি শহর। এটি কাশ্মীর উপত্যকার লিদ্দার নদীর তীরে ২,২০০ মিটার (৭,২০০ ফুট) উচ্চতায় অবস্থিত। পহেলগাঁও একই সাথে পহেলগাঁও তহশিলের প্রশাসনিক কেন্দ্র। পহেলগাঁও তহশিল হলো অনন্তনাগ জেলার ১১টি তহশিলের একটি।
অনন্তনাগ শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত এই শহরটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং শৈলশহর হিসেবেও পরিচিত। প্রতি বছর জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত অমরনাথ মন্দিরের তীর্থযাত্রা এই শহর থেকে শুরু হয়।
অবস্থান
[সম্পাদনা]| শহর থেকে | দিক | আরোহণ | দূরত্ব |
|---|---|---|---|
| বিজবিয়ারা | উত্তর - পূর্ব | ৫৬২ মিটার | ৪৩ কিমি |
| অনন্তনাগ | উত্তর - পূর্ব | ৫৪৭ মিটার | ৪৫ কিমি |
অমরনাথ যাত্রা
[সম্পাদনা]এই শহর অমরনাথ যাত্রা পথের মাঝে এক উল্লেখযোগ্য গন্তব্যস্থল। পহেলগাঁও থেকে উত্তর-পূর্বে গাড়িতে যেতে হয় চন্দনওয়াড়ি, প্রায় ১৭ কিমি রাস্তা, ৪০ মিনিট লাগে। আর সেখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা।
পর্যটন
[সম্পাদনা]শ্রীনগর থেকে পহেলগাঁও যাওয়ার পথের প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে। বিশাল আকৃতির পাইন ও চিনার গাছ, বরফে ঢাকা জাফরান খেত, ফসলের জমি আর রাস্তা-ঘাট সব বরফের চাদরে ঢাকা। দূরের পাহাড়গুলো ধবধবে সাদা। পাহাড়ি ঝর্ণাধারা পাথর বেয়ে আছড়ে পড়ছে ঐতিহাসিক ঝিলাম নদীতে।[৬]
পরিবহন
[সম্পাদনা]নিকটবর্তী বিমানবন্দর হচ্ছে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Pahalgam"। citypopulation.de। ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "Basic Population Figures of India, States, Districts, Sub-District and Village, 2011"। Census Commission of India। ২ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (পিডিএফ)। The Gazette of India। ২৭ সেপ্টেম্বর ২০২০। ১৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020"। Rising Kashmir। ২৩ সেপ্টেম্বর ২০২০। ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০।
- 1 2 "Pincodes and STD codes"। জম্মু ও কাশ্মীর সরকার। ২১ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "ঘুরে আসুন ভূ-স্বর্গ কাশ্মীর - ফিচার"। web.archive.org। ৭ মে ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৪।