বিষয়বস্তুতে চলুন

পর্তুগিজভাষী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যেসব দেশে পর্তুগিজ একটি দাপ্তরিক ভাষা (আইনত বা কার্যত)।
  মাতৃভাষা
  দাপ্তরিক ও প্রশাসনিক ভাষা
  সাংস্কৃতিক বা গৌণ ভাষা

পর্তুগিজভাষী (পর্তুগিজ: Lusófonos) বলতে বিশ্বের সেইসব ব্যক্তিকে বোঝায়, যারা মাতৃভাষা হিসেবে পর্তুগিজ ভাষায় কথা বলে। যেসব দেশে বা অঞ্চলে পর্তুগিজভাষী সম্প্রদায় বাস করে, তাদেরকে একত্রে পর্তুগিজভাষী বিশ্ব (Mundo Lusófono) বলে। এগুলি ইউরোপ, দুই আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশ ও ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। সারাবিশ্বে প্রায় ২৭ কোটি পর্তুগিজভাষী ব্যক্তি আছে।

পর্তুগিজভাষী বিশ্বের ইতিহাস পর্তুগিজ সাম্রাজ্যের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এছাড়া প্রবাসী পর্তুগিজ ও প্রবাসী ব্রাজিলীয়দের আন্তর্জাতিক সম্প্রদায়গুলিও পর্তুগিজ ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। সম্প্রতি বিশ্বের পর্তুগিজভাষী জাতিগুলি রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে একত্রিত হয়ে একটি আন্তর্জাতিক সংগঠন করেছে, যার নাম পর্তুগিজভাষী জাতিসমূহের সম্প্রদায়।

পর্তুগিজভাষী দেশগুলির তালিকা

[সম্পাদনা]
দেশ জনসংখ্যা (জুলাই ২০১৭ আনু.)[] আরও তথ্য মর্যাদা
ব্রাজিল ব্রাজিল২০,৭৩,৫৩,৩৯১ব্রাজিলে পর্তুগিজ ভাষাবিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ অধিবাসীর মাতৃভাষা
অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলা২,৯৩,১০,২৭৩অ্যাঙ্গোলায় পর্তুগিজ ভাষাউল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মাতৃভাষা এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বিতীয় ভাষা
মোজাম্বিক মোজাম্বিক২,৬৫,৭৩,৭০৬মোজাম্বিকের পর্তুগিজ ভাষাউল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মাতৃভাষা
পর্তুগাল পর্তুগাল১,০৮,৩৯,৫১৪পর্তুগালের পর্তুগিজ ভাষাবিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা
গিনি-বিসাউ গিনি-বিসাউ১৭,৯২,৩৩৮গিনি-বিসাউয়ের পর্তুগিজ ভাষাউল্লেখযোগ্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মাতৃভাষা
পূর্ব তিমুর পূর্ব তিমুর১২,৯১,৩৫৮পূর্ব তিমুরের পর্তুগিজ ভাষাসংখ্যালঘু জনগোষ্ঠীর দ্বিতীয় ভাষা
বিষুবীয় গিনি বিষুবীয় গিনি৭,৭৮,৩৫৮বিষুবীয় গিনির পর্তুগিজ ভাষাউল্লেখযোগ্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মাতৃভাষা
মাকাও মাকাউ৬,০১,৯৬৯মাকাউয়ের পর্তুগিজ ভাষাক্ষুদ্র সংখ্যালঘু জনগোষ্ঠীর মাতৃভাষা
কাবু ভের্দি কাবু ভের্দি৫,৬০,৮৯৯কাবু ভের্দির পর্তুগিজ ভাষাসংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দ্বিতীয় ভাষা
সাঁউ তুমি ও প্রিন্সিপি সাঁউ তুমি ও প্রিন্সিপি২,০১,০২৫সাঁউ তুমি ও প্রিঁসিপির পর্তুগিজ ভাষাবিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা
মোটআনু. ২৭ কোটি ৯০ লক্ষপর্তুগিজভাষী দেশসমূহের সম্প্রদায়

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The World Factbook -- Field Listing - Population - CIA"। Central Intelligence Agency। ২৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]