বিষয়বস্তুতে চলুন

পরবর্তী লিয়াং (পাঁচ রাজবংশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিয়াং

৯০৭–৯২৩
অবস্থাসাম্রাজ্য
রাজধানীলুওইয়াং (৯০৭-৯১৩)
কাইফেং (৯১৩-৯২৩)
প্রচলিত ভাষামধ্য চীনা ভাষা
সরকাররাজতন্ত্র
সম্রাট 
 ৯০৭–৯১২
সম্রাট তাইজু
 ৯১২–৯১৩
ঝু ইউগুই
 ৯১৩–৯২৩
সম্রাট মোডি
ঐতিহাসিক যুগপাঁচ রাজবংশ
 প্রতিষ্ঠিত
জুন ১ ৯০৭
 কাইফেং-এর আত্মসমর্পণ
নভেম্বর ১৯ ৯২৩
পূর্বসূরী
উত্তরসূরী
তাং রাজবংশ
পরবর্তী তাং
মিন (দশ রাজ্য)
বর্তমানে যার অংশ China
বেইজিং জাতীয় জাদুঘরে অবস্থিত ওয়াং চুঝির সমাধির প্রস্তর মূর্তি

পরবর্তী লিয়াং (সরলীকৃত চীনা: 后梁; প্রথাগত চীনা: 後梁; ফিনিন: Hòu Liáng) (জুন ১, ৯০৭ – ৯২৩) চীনের পাঁচ রাজবংশ ও দশ রাজ্য কালের পাঁচ রাজবংশের একটি রাজবংশ। ঝু ওয়েন, মরণোত্তর সম্রাট তাইজু নামে পরিচিত, এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি তাং রাজবংশের শেষ সম্রাটকে তার কাছে সিংহাসন অর্পণ করতে বাধ্য করেন এবং তাকে হত্যা করে। পরবর্তী লিয়াং ৯২৩ সালে পরবর্তী তাং রাজবংশ কর্তৃক পরাজিত হওয়ার পূর্ব পর্যন্ত স্থায়ী ছিল।[]

পরবর্তী লিয়াং প্রতিষ্ঠা

[সম্পাদনা]

ঝু ওয়েন প্রথমে হুয়াং চাওয়ের লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। তিনি হুয়াংয়ের সেরা সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেন এবং নিজেকে কাইফেংয়ের সেনাপতি হিসেবে প্রতিষ্ঠা করেন। ৯০৪ সালে তিনি তাং রাজবংশের দুই রাজধানী চাং'আনলুওইয়াংয়ের উপর কর্তৃত্ব স্থাপন করেন। ৯০৪ সালে তাং সম্রাট ঝাওজংকে ঝুর নির্দেশে হত্যা করা হয় এবং তিন বছর পর তাং রাজবংশের শেষ সম্রাট আই ডি পদচ্যুত হন। সম্রাট আইকেও ঝুর নির্দেশে ৯০৮ সালে হত্যা করা হয়। এরই মধ্যে, ঝু ওয়েন ৯০৭ সালে কাইফেংয়ে নিজেকে পরবর্তী লিয়াং রাজবংশের সম্রাট হিসেবে ঘোষণা দেয়।[]

সময়কাল

[সম্পাদনা]

পরবর্তী লিয়াং রাজবংশ মূলত উত্তর চীন নিয়ন্ত্রণ করত, যদিও শাআনসির বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ ছিল ছি রাজবংশের, হেবেইয়ের নিয়ন্ত্রণ ছিল ইয়ান রাজ্য এবং শানসির নিয়ন্ত্রণ ছিল শাতুও তুর্কিদের

সাম্রাজ্যের পতন

[সম্পাদনা]

ঝু ছুয়ানজং ও লি কেয়ং মধ্যে বিদ্রোহের কারণে পরবর্তী লিয়াং রাজবংশের শাতুও তুর্কিদের সাথে বিরূপ সম্পর্ক ছিল। তাং রাজবংশের পতনের সময় থেকে এই বিরূপ সম্পর্ক সৃষ্টি হয়। লি কেয়ংয়ের মৃত্যুর পর তার পুত্র লি চুনসু তার জিন রাজ্য বিস্তার করতে থাকেন। চুনসু ৯২৩ সালের পরবর্তী লিয়াং রাজবংশকে পরাজিত করেন এবং পরবর্তী তাং রাজবংশ প্রতিষ্ঠা করেন।[]

পরবর্তী লিয়াং শাসক

[সম্পাদনা]
সমাধির নামমরণোত্তর নামপারিবারিক নামদেওয়া নামপ্রথাগত চীনা নামরাজত্বকালযুগের নাম ও সময়কাল
তাইজু (太祖)সিয়ানয়ু (獻武)ঝু ওয়েনপারিবারিক নাম ও দেওয়া নাম৯০৭–৯১২কাইপিং (開平) ৯০৭–৯১১
ছিয়ানহুয়া (乾化) ৯১১–৯১২
--ঝু ইউগুইপারিবারিক নাম ও দেওয়া নাম৯১২–৯১৩ছিয়ানহুয়া (乾化) ৯১২–৯১৩
ফেংলি (鳳曆) ৯১৩
-মো (末)[]ঝু ঝেনপারিবারিক নাম ও দেওয়া নাম৯১৩–৯২৩ছিয়ানহুয়া (乾化) ৯১৩–৯১৫
ঝেনমিং (貞明) ৯১৫–৯২১
লংডে (龍德) ৯২১–৯২৩

পরবর্তী লিয়াং শাসক পরিবার

[সম্পাদনা]
ঝু ওয়েন 朱溫 ৮৫২–৯১২
সম্রাট তাইজু 太祖
৯০৭–৯১২
38
ঝু ইউগুই
朱友圭 মৃ. ৯১৩
৯১২–৯১৩
ঝু ঝেন 朱瑱 ৮৮৮–৯২৩
সম্রাট মোডি 末帝
৯১৩–৯২৩

আরও ডেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Mote, F.W. (১৯৯৯)। Imperial China: 900–1800। Harvard University Press। আইএসবিএন ০-৬৭৪-০১২১২-৭
  2. মো ("শেষ") তার আসল মরণোত্তর নাম নয়, কিন্তু তিনি "সম্রাট মো" বা পরবর্তী লিয়াং সাম্রাজ্যের শেষ সম্রাট হিসেবে পরিচিত

বহিঃসংযোগ

[সম্পাদনা]