পদ্মা সেনানিবাস
| পদ্মা সেনানিবাস | |
|---|---|
| শরীয়তপুর | |
| ধরন | সেনানিবাস |
| ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
| পরিচালক | বাংলাদেশ সেনাবাহিনী |
| নিয়ন্ত্রক | বাংলাদেশ সেনাবাহিনী |
পদ্মা সেনানিবাস (শেখ রাসেল সেনানিবাস, মাওয়া সেনানিবাস, জাজিরা সেনানিবাস নামেও পরিচিত)[১] হলো বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় অবস্থিত একটি সেনানিবাস।[২][৩] মুন্সিগঞ্জ জেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা নিয়ে এই সেনানিবাস গঠিত। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এই সেনানিবাস নির্মাণ করা হয়েছে।[৪] বাংলাদেশ সেনাবাহিনী এই সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে রেখেছে।[৫]
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তার জন্য ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর ২০১৩ মাওয়া এবং জাজিরা প্রান্তে দুটি অস্থায়ী সেনানিবাস স্থাপন করা হয়।[৬] পরবর্তীতে ২০২২ সালের ২৯ মার্চ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থায়ী সেনানিবাসের উদ্বোধন করেন।[৭]
সেনানিবাসটি ২৩৫ একর জমি জুড়ে অবস্থিত। এই সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে যা ১৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত। পদ্মা সেতুর নিরাপত্তা দেওয়ার জন্য গঠিত ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড এই সেনানিবাসে রয়েছে।[৮][৯]
ইউনিট সমূহ
[সম্পাদনা]- ৯৯তম কম্পোজিট ব্রিগেড
- ১x যান্ত্রিক পদাতিক ব্যাটালিয়ন
- ১x আকাশ প্রতিরক্ষা গোলান্দাজ (আর্টিলারি) রেজিমেন্ট
- ১x রিভারাইন ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সশস্ত্র বাহিনীর ৮ স্থাপনার নাম পরিবর্তন, আরও ১৬ স্থাপনার নাম বদল হচ্ছে"। প্রথম আলো। ৯ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৫।
- ↑ "বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ" (পিডিএফ)। mod.gov.bd। প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১১ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৫।
- ↑ "সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ মার্চ ২০২২। ৩১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২।
- ↑ "শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ মার্চ ২০২২।
- ↑ "রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে আর্মি অফিসার হবে: প্রধানমন্ত্রী"। দৈনিক যুগান্তর। ২৯ মার্চ ২০২২।
- ↑ "স্বপ্নজয়ের পদ্মা সেতুর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী"। দৈনিক ভোরের কাগজ। ২৪ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪।
- ↑ "শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক সমকাল। ২৯ মার্চ ২০২২।
- ↑ "শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক ইত্তেফাক। ২৯ মার্চ ২০২২।
- ↑ "'শেখ রাসেল সেনানিবাস' এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক ইত্তেফাক। ২৯ মার্চ ২০২২।