নৌবাহিনী প্রধান (ভারত)
অবয়ব
| ভারতীয় নৌবাহিনীর প্রধান | |
|---|---|
নৌবাহিনী প্রধানের পতাকা | |
| সংক্ষেপে | সিএনএস |
| এর সদস্য | স্ট্র্যাটেজি পলিসি গ্রুপ |
| আসন | কেন্দ্রীয় সচিবালয় |
| নিয়োগকর্তা | মন্ত্রীসভার নিয়োগপ্রদান কমিটি (এসিসি) ভারতের নৌবাহিনী প্রধান সচরাচর সবচেয়ে সিনিয়র ব্যাচের হয়ে থাকেন এবং ভারতের প্রধানমন্ত্রী নৌপ্রধান নিয়োগের জন্য বেশ কয়েকজন ঊর্ধ্বতন এ্যাডমিরালকে নিয়ে তার মন্ত্রীসভায় একটি আলোচনা করবেন যেটা 'এসিসি' বা এ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্যা ক্যাবিনেট বা মন্ত্রীসভার নিয়োগপ্রদান কমিটি হিসেবে পরিচিত। |
| মেয়াদকাল | ৩ বছর অথবা সর্বোচ্চ ৬২ বছর বয়স |
| পূর্ববর্তী | সর্বাধিনায়ক, ভারতীয় নৌবাহিনী |
| গঠন | ১ এপ্রিল ১৯৫৫ |
| প্রথম | এ্যাডমিরাল স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি (নৌবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে) |
| ডেপুটি | উপনৌপ্রধান (ভাইস চীফ অব দ্যা নেভাল স্টাফ) |
| বেতন | ₹ ২,৫০,০০০ (ইউএস$ ৩,০৫৫.৮৩) monthly[১][২] |
নৌবাহিনী প্রধান বা চীফ অব দ্যা নেভাল স্টাফ হচ্ছে ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদ। ইংরেজি ভাষায় চীফ অব দ্যা নেভাল স্টাফ সংক্ষেপে সিএনএস নামে পরিচিত। একজন পূর্ণ এ্যাডমিরাল এই দায়িত্ব পালন করে থাকেন।
বর্তমান নৌবাহিনী প্রধান হচ্ছেন এ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী যিনি ২৬ তম নৌবাহিনী প্রধান।[৩][৪]
নৌবাহিনী প্রধানের কার্যালয়
[সম্পাদনা]১৯৫৫ সাল পর্যন্ত এই পদ ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে পরিচিত ছিলো।[৫] নৌবাহিনী প্রধানের কার্যালয় দিল্লীর সচিবালয় ভবনের রাইজিনা হিলে অবস্থিত। নৌবাহিনী প্রধানের নিয়োগ হয় ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রীসভার বৈঠকের মাধ্যমে, যেটা 'এ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্যা ক্যাবিনেট' (এসিসি) নামে পরিচিত। নৌবাহিনী প্রধান ৬২ বছর বয়সে তার মেয়াদ পূর্ণ করবেন অথবা নৌবাহিনী প্রধান হিসেবে তাকে কমপক্ষে তিন বছর দায়িত্ব পালন করতে হবে।
নিয়োগধারীগণ
[সম্পাদনা]ভারতীয় নৌবাহিনী সর্বাধিনায়ক (১৯৫০-১৯৫৫)
[সম্পাদনা]| নং | চিত্র | নাম | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
|---|---|---|---|---|---|
| ১ | এ্যাডমিরাল স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি (১৮৯৩–১৯৭২) | ২৬ জানুয়ারী ১৯৫০ | ১৩ অক্টোবর ১৯৫১ | ১ বছর, ২৬০ দিন | |
| ২ | এ্যাডমিরাল স্যার চার্লস থমাস মার্ক পিজি (১৮৯৯–১৯৯৩) | ১৩ অক্টোবর ১৯৫১ | ৩১ মার্চ ১৯৫৫ | ৩ বছর, ১৬৯ দিন |
নৌবাহিনী প্রধান (১৯৫৫-বর্তমান)
[সম্পাদনা]| নং | চিত্র | নাম | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
|---|---|---|---|---|---|
| ১ | এ্যাডমিরাল স্যার চার্লস পিজি KBE, সিবি, DSO & Bar (১৮৯৯–১৯৯৩) | ১ এপ্রিল ১৯৫৫ | ২১ জুলাই ১৯৫৫ | ১১১ দিন | |
| ২ | এ্যাডমিরাল স্যার স্টিফেন হোপ ক্যারলিল KBE, সিবি, DSO (১৯০২–১৯৯৬) | ২১ জুলাই ১৯৫৫ | ২১ এপ্রিল ১৯৫৮ | ২ বছর, ২৭৪ দিন | |
| ৩ | ভাইস এ্যাডমিরাল রাম দাস কাটারী (১৯১১–১৯৮৩) | ২২ এপ্রিল ১৯৫৮ | ৪ জুন ১৯৬২ | ৪ বছর, ৪৩ দিন | |
| ৪ | ভাইস এ্যাডমিরাল ভাস্কর সদাশিব সোমন (১৯১৩–১৯৯৫) | ৪ জুন ১৯৬২ | ৩ মার্চ ১৯৬৬ | ৩ বছর, ২৭২ দিন | |
| ৫ | এ্যাডমিরাল অধর কুমার চ্যাটার্জি (১৯১৪–২০০১) | ৩ মার্চ ১৯৬৬ | ২৮ ফেব্রুয়ারি ১৯৭০ | ৩ বছর, ৩৬২ দিন | |
| ৬ | এ্যাডমিরাল সরদারিলাল মাথুরাদাস নন্দ পদ্মবিভূষণ, পিভিএসএম, এভিএসএম (১৯১৫–২০০৯) | ২৮ ফেব্রুয়ারি ১৯৭০ | ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩ | ৩ বছর, ০ দিন | |
| ৭ | এ্যাডমিরাল সুরেন্দ্র নাথ কোহলী পদ্মভূষণ, পিভিএসএম (১৯১৬–১৯৯৭) | ১ মার্চ ১৯৭৩ | ২৯ ফেব্রুয়ারি ১৯৭৬ | ২ বছর, ৩৬৫ দিন | |
| ৮ | এ্যাডমিরাল জাল কারসেটজী পিভিএসএম (১৯১৯–১৯৯১) | ১ মার্চ ১৯৭৬ | ১ মার্চ ১৯৭৯ | ৩ বছর, ০ দিন | |
| ৯ | এ্যাডমিরাল রোনাল্ড লিন্সডেল পেরেরা পিভিএসএম, এভিএসএম (১৯২৩–১৯৯৩) | ১ মার্চ ১৯৭৯ | ২৮ ফেব্রুয়ারি ১৯৮২ | ২ বছর, ৩৬৪ দিন | |
| ১০ | এ্যাডমিরাল অস্কার স্ট্যানলি ডসন পিভিএসএম, এভিএসএম, এডিসি (১৯২৩–২০১১) | ১ মার্চ ১৯৮২ | ৩০ নভেম্বর ১৯৮৪ | ২ বছর, ২৭৪ দিন | |
| ১১ | এ্যাডমিরাল রাধাকৃষ্ণ হরিরাম তাহিলিয়ানি পিভিএসএম, এভিএসএম (১৯৩০–২০১৫) | ১ ডিসেম্বর ১৯৮৪ | ৩০ নভেম্বর ১৯৮৭ | ২ বছর, ৩৬৪ দিন | |
| ১২ | এ্যাডমিরাল জয়ন্ত গণপত নাড়কারণি পিভিএসএম, এভিএসএম, এনএম, ভিএসএম, এডিসি (১৯৩১–২০১৮) | ১ ডিসেম্বর ১৯৮৭ | ৩০ নভেম্বর ১৯৯০ | ২ বছর, ৩৬৪ দিন | |
| ১৩ | এ্যাডমিরাল লক্ষ্মীনারায়ণ রামদাস পিভিএসএম, এভিএসএম, ভিআরসি, ভিএসএম, এডিসি (জন্ম ১৯৩৩) | ১ ডিসেম্বর ১৯৯০ | ৩০ সেপ্টেম্বর ১৯৯৩ | ২ বছর, ৩০৩ দিন | |
| ১৪ | এ্যাডমিরাল বিজয় সিং সাখাওয়াত পিভিএসএম, এভিএসএম, ভিআরসি, এডিসি | ১ অক্টোবর ১৯৯৩ | ৩০ সেপ্টেম্বর ১৯৯৬ | ২ বছর, ৩৬৫ দিন | |
| ১৫ | এ্যাডমিরাল বিষ্ণু ভগবত পিভিএসএম, এভিএসএম, এডিসি (জন্ম ১৯৪৪) | ১ অক্টোবর ১৯৯৬ | ৩০ ডিসেম্বর ১৯৯৮ | ২ বছর, ৯০ দিন | |
| ১৬ | এ্যাডমিরাল সুশীল কুমার পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এনএম, ভিএসএম, এডিসি | ৩০ ডিসেম্বর ১৯৯৮ | ২৯ ডিসেম্বর ২০০১ | ২ বছর, ৩৬৪ দিন | |
| ১৭ | এ্যাডমিরাল মাধবেন্দ্র সিং পিভিএসএম, এভিএসএম, এডিসি | ২৯ ডিসেম্বর ২০০১ | ৩১ জুলাই ২০০৪ | ২ বছর, ২১৫ দিন | |
| ১৮ | এ্যাডমিরাল অরুণ প্রকাশ পিভিএসএম, এভিএসএম, ভিআরসি, ভিএসএম, এডিসি (জন্ম ১৯৪৪) | ৩১ জুলাই ২০০৪ | ৩১ অক্টোবর ২০০৬ | ২ বছর, ২১৫ দিন | |
| ১৯ | এ্যাডমিরাল সুরেশ মেহতা পিভিএসএম, এভিএসএম, এডিসি (জন্ম ১৯৪৭) | ৩১ অক্টোবর ২০০৬ | ৩১ অক্টোবর ২০০৯ | ২ বছর, ৩০৪ দিন | |
| ২০ | এ্যাডমিরাল নির্মল কুমার বর্মা পিভিএসএম, এভিএসএম (জন্ম ১৯৫১) | ৩১ আগস্ট ২০০৯ | ৩১ আগস্ট ২০১২ | ৩ বছর, ০ দিন | |
| ২১ | এ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশী পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এনএম, ভিএসএম, এডিসি (জন্ম ১৯৫৪) | ৩১ আগস্ট ২০১২ | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১ বছর, ১৭৯ দিন | |
| - | ভাইস এ্যাডমিরাল রবিন ধাওয়ান পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি (জন্ম ১৯৫৪) অস্থায়ী | ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১৭ এপ্রিল ২০১৪ | ৫০ দিন | |
| ২২ | এ্যাডমিরাল রবিন ধাওয়ান পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এডিসি (জন্ম ১৯৫৪) | ১৭ এপ্রিল ২০১৪ | ৩১ মে ২০১৬ | ২ বছর, ৪৪ দিন | |
| ২৩ | এ্যাডমিরাল সুনিল লানবা পিভিএসএম, এভিএসএম, এডিসি (জন্ম ১৯৫৭) | ৩১ মে ২০১৬ | ৩১ মে ২০১৯ | ৩ বছর, ০ দিন | |
| ২৪ | এ্যাডমিরাল কর্মবীর সিং (জন্ম ১৯৫৯) [৬] | ৩১ মে ২০১৯ | পদাধিকারী | ৬ বছর, ২৩১ দিন | |
| ২৫ | অ্যাডমিরাল আর. হরি কুমার (জন্ম ১৯৬২) [৭] | ৩০ নভেম্বর ২০২১ | পদাধিকারী | ৪ বছর, ৪৮ দিন |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Report of the 7th Central Pay Commission of India" (পিডিএফ)। Seventh Central Pay Commission, Government of India। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৭।
- ↑ Biswas, Shreya, সম্পাদক (June 29, 2016)। "7th Pay Commission cleared: What is the Pay Commission? How does it affect salaries?"। India Today। সংগ্রহের তারিখ September 24, 2017।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য);|আর্কাইভের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "The Commanders-In-Chief (Change in Designation) Act, 1955"। VakilNo1.com। ১১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১১।
- ↑ https://www.thehindu.com/news/national/vice-admiral-karambir-singh-appointed-next-navy-chief/article26618416.ece
- ↑ "Vice Admiral R Hari Kumar to be next chief of naval staff"। Times of India। ৯ নভেম্বর ২০২১।
