নিগহাত ইন্তেসার ভাট্টি
নিগহাত ইন্তেসার ভাট্টি | |
|---|---|
| পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য | |
| কাজের মেয়াদ মে ২০১৪ – ৩১ মে ২০১৮ | |
| নির্বাচনী এলাকা | পিপি-১০৭ (হাফিজাবাদ-৩) |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জানুয়ারি ১৯৬৬ পিন্ডি ভাট্টিয়ান, হাফিজাবাদ, পাঞ্জাব, পাকিস্তান |
| জাতীয়তা | পাকিস্তানি |
| রাজনৈতিক দল | পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ |
নিগহাত ইন্তেসার ভাট্টি (উর্দু: نگہت انتصار بھٹی ; জন্ম: ১ জানুয়ারি, ১৯৯৬) হলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ২০১৪ সালের মে থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নিগহাত ইন্তেসার ভাট্টি ১৯৬৬ সালের ১লা জানুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ জেলার পিন্ডি ভাট্টিয়ানে জন্মগ্রহণ করেছিলেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]তিনি ২০১৩ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (এন) (পিএমএল-এন) এর পিপি -১০৭ (হাফিজাবাদ-৩) নির্বাচনী আসন থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি ৪৮,২৭২টি ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শোয়েব শাহ নওয়াজের কাছে আসনটি হেরেছিলেন।[২]
তিনি ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে পূর্ববর্তী আসন থেকেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী হিসাবে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছিলেন।[৩] সেবার তিনি ৪৪,০৩৩টি ভোট পেয়ে পিএমএল-এনের প্রার্থী সরফরাজ খান ভাট্টিকে পরাজিত করেছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Punjab Assembly"। www.pap.gov.pk। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "2013 election result" (পিডিএফ)। ECP। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ Rehman, Asha’ar (৬ জুন ২০১৪)। "When Imran is pro-system"। DAWN.COM। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "PTI wins Pindi Bhattian by-election"। The Nation। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।