বিষয়বস্তুতে চলুন

নিউটন (একক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউটন
এককের তথ্য
একক পদ্ধতিএস. আই. লব্ধ একক
যার এককবল
প্রতীকN
যার নামে নামকরণস্যার আইজাক নিউটন
একক রূপান্তর
১ N ...... সমান ...
   এস. আই.ভিত্তিক একক   kgms−2
   ব্রিটিশ মহাকর্ষীয় সিস্টেম   ১ নিউটন (০.২২৪৮০৮৯ পাউন্ড-বল)*

নিউটন (প্রতীক: N) আন্তর্জাতিক একক পদ্ধতিতে (এস. আই. পদ্ধতি) বলের একক। এস. আই. মৌলিক এককের নিরিখে এটি ১ কিলোগ্রাম⋅মিটার/সেকেন্ড, অর্থাৎ এক কিলোগ্রাম ভরের কোনও বস্তুতে প্রতি বর্গসেকেন্ডে এক মিটার ত্বরণ সৃষ্টিকারক বলের পরিমাণ এক নিউটন।

বলের এই এককটিকে ইংরেজ পদার্থবিজ্ঞানী আইজাক নিউটনের নামে নামাঙ্কিত করা হয়েছে। চিরায়ত বলবিজ্ঞান ক্ষেত্রে তাঁর অবদান, বিশেষ করে তাঁর দ্বিতীয় গতিসূত্রটির জন্য এই সম্মাননাটি দেয়া হয়।

সংজ্ঞা

[সম্পাদনা]

এক কিলোগ্রাম ভরের কোনও বস্তুতে এক মিটার/বর্গ-সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে এক নিউটন বল বলা হয়। গাণিতিকভাবে,
:১ নিউটন = ১ কিলোগ্রাম*মিটার/সেকেন্ড

উদাহরণ

[সম্পাদনা]
  • প্রায় ১০২ গ্রাম ভরের বস্তুর (যেমন, একটি ছোট আপেল) উপর পৃথিবী অভিক‌র্ষীয় বলের মান ১ নিউটন।
  • পৃথিবীর পৃষ্টে ১ কেজি ভরের বস্তুর উপর প্রায় ৯.৮১ নিউটন নিন্মমুখি বল প্রযুক্ত হয়।
  • ৭০ কেজি ভরের একজন মানুষের উপর পৃথিবী অভিক‌র্ষীয় বলের মান প্রায় ৬৮৬ নিউটন।
  • বল পরিমাপের বহুল ব্যবহৃত আরেকটি একক কিলোনিউটন বা kN. ১ কিলোনিউটন = ১০০০ নিউটন