বিষয়বস্তুতে চলুন

নরসিংহপুর রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরসিংহপুর রাজ্য
ନରସିଂହପୁର
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১২৯২–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত নরসিংহপুর রাজ্যের মানচিত্র
আয়তন 
 ১৯০১
৫১৫ বর্গকিলোমিটার (১৯৯ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৯০১
৩৯,৬১৩
ইতিহাস 
 প্রতিষ্ঠিত
১২৯২
১৯৪৮
উত্তরসূরী
ভারত

নরসিংহপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[] ১৩০৫ খ্রিস্টাব্দে রাজ্যটি প্রতিষ্ঠিত হয় এবং নরসিংহপুর শহরে রাজধানী স্থাপন করা হয়৷ রাজ্যটির শেষ শাসক ১৯৪৮ খ্রিস্টিব্দে ভারতীয় অধিরাজ্যে যোগদানের সিদ্ধান্ত নিলে এটি ওড়িশা প্রদেশের কটক জেলার অন্তর্ভুক্ত করা হয়৷[]

রাজ্যটির উত্তর দিকে রয়েছে জঙ্গলাবৃত পর্বতসঙ্কুল অঞ্চল যা হিন্দোল রাজ্যে এবং অনুগুল জেলার সীমানা নির্দেশ করে৷ পূর্ব দিকে রয়েছে বড়ম্বা রাজ্য এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমদিকে বয়ে গেছে মহানদী নদী৷ []

ইতিহাস

[সম্পাদনা]

জনশ্রুতি অনুসারে ১২৯২ খ্রিস্টাব্দ নাগাদ নরসিংহপুর রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিলো৷ ঐ সময়ে ধর্মসিংহ নামে এক রাজপুত যোদ্ধা স্থানীয় খোন্দ সম্প্রদায়ের দুই প্রধান নরসিংহ এর পোরো-কে পরাস্ত করে রাজ সিংহাসনে বসেন৷[]

শাসকবর্গ

[সম্পাদনা]

নরসিংহপুর রাজ্যের শাসকগণ রাজা উপাধিতে ভূষিত হতেন৷ []

  • ১৬৭১ – ১৭০১ মন্দারধর হরিচরণ মহাপাত্র
  • ১৭০১ – ১৭২৩ কোচালি হরিচরণ মহাপাত্র
  • ১৭২৩ – ১৭৬৫ বিশ্বম্ভর হরিচরণ মহাপাত্র
  • ১৭৬৫ – ১৭৭৫ কৃষ্ণচন্দ্র হরিচরণ মহাপাত্র
  • ১৭৭৫ – ১৭৯৮ নিমাইচরণ হরিচরণ মহাপাত্র
  • ১৭৯৮ – ১৮২৬ জগন্নাথ হরিচরণ মহাপাত্র
  • ১৮২৬ – ১৮৫৯ সোমনাথ হরিচরণ মহাপাত্র
  • ১৮৫৯ – ১৮৮৪ ব্রজসুন্দর হরিচরণ মহাপাত্র
  • ৪ ডিসেম্বর ১৮৮৪ – ১৮ জুলাই ১৯১২ সাধুচরণ মানসিংহ হরিচরণ মহাপাত্র
  • ১৮ জুলাই ১৯১২ – ৫ জুলাই ১৯২১ রামচন্দ্র মানসিংহ হরিচরণ মহাপাত্র
  • ৫ জুলাই ১৯২১ – ১৫ আগস্ট ১৯৪৭ অনন্তনারায়ণ মানসিংহ হরিচরণ মহাপাত্র
  • শেষ রাজা ও রাজা অনন্তনারায়ণ মানসিংহ হরিচরণ মহাপাত্রের পুত্র ত্রিলোচন মানসিংহ হরিচরণ মহাপাত্র স্বাধীন ভারতে নবগঠিত বড়ম্বা-নরসিংহপুর লোকসভার সংসদ সদস্য ছিলেন৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Imperial Gazetteer2 of India, Volume 22, page 83 – Imperial Gazetteer of India – Digital South Asia Library। Dsal.uchicago.edu। ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১২
  2. Narsinghpur Princely State[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. 1 2 Imperial Gazetteer of India। খণ্ড ১৮। ১৯০৮। পৃ. ৩৮৫। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০
  4. Princely States of India K-W