বিষয়বস্তুতে চলুন

দৈনিক বাংলার বাণী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক বাংলার বাণী
দৈনিক বাংলার বাণী প্রচ্ছদ, অক্টোবর ১৯৭২
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
প্রতিষ্ঠাতাহাফেজ হাবিবুর রহমান; শেখ ফজলুল হক মনি
প্রতিষ্ঠাকাল১৯৬৯
ভাষাবাংলা
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ

দৈনিক বাংলার বাণী ছিল বাংলা ভাষায় প্রকাশিত একটি বাংলাদেশী জাতীয় পত্রিকা।[১][২][৩] বাংলার বাণী ধর্মনিরপেক্ষ আদর্শবাদী ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষে অবস্থান করত।[৪]

ইতিহাস

[সম্পাদনা]

হাফেজ হাবিবুর রহমান এবং শেখ ফজলুল হক মনি ১৯৬৯ সালে দৈনিক বাংলার বাণী প্রকাশ শুরু করেন।[৫] পত্রিকাটি মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলি নিয়ে সম্পাদকীয় ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পরিচিতি লাভ করে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে দৈনিক বাংলার বাণী প্রকাশিত হত।[৬]

সংবাদপত্রটি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেছিলেন।[৭]

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, পত্রিকাটি ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় প্রকাশ হতে শুরু করে।[৮]

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই পত্রিকাটিতে সরকারি বিজ্ঞাপনের উল্লেখযোগ্য অংশ প্রদান করা হত, যা সেই সময়ে পত্রিকাটির আর্থিক ও প্রচার বৃদ্ধিতে সহায়তা করেছিল।[৯]

পরবর্তীতে সামরিক শাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ এর সরকার সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে এই পত্রিকাটিকে নিষিদ্ধ ঘোষণা করে।[১০][১১]

বাংলার বাণী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি প্রভাবশালী সংবাদপত্র হিসেবে বিবেচিত হয় এবং স্বাধীনতা-উত্তর সময়ে জাতীয় রাজনীতি, গণতন্ত্র ও সামাজিক পরিবর্তন সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।[১২][১৩]

বর্তমানে “বাংলার বাণী” নামে একটি অনলাইন সংবাদমাধ্যম পরিচালিত হচ্ছে।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Developed countries must be blamed for degrading our environment"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
  2. ↑ "Only they dare!"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
  3. ↑ "Poet Shamsul Islam passes away"। দ্য ডেইলি স্টার। ১৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
  4. ↑ IDSA News Review on South Asia/Indian Ocean (ইংরেজি ভাষায়)। Institute for Defence Studies and Analyses। ১৯৮৭। পৃ. ১২৬০।
  5. ↑ Harun, Shamsul Huda (১৯৮৬)। Bangladesh Voting Behaviour: A Psephological Study, 1973 (ইংরেজি ভাষায়)। Dhaka University। পৃ. ১৩৮।
  6. ↑ "Newspapers in the Time of War"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
  7. ↑ Zaker, Aly। "We owe it all to Bangabandhu"। দ্য ডেইলি স্টার। ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
  8. ↑ Ullāha, Māhaphuja (২০০২)। Press Under Mujib Regime (ইংরেজি ভাষায়)। Kakali Prokashani। পৃ. ৯১–৯২। আইএসবিএন ৯৭৮৯৮৪৪৩৭২৮৯৪।
  9. ↑ Ullāha, Māhaphuja (২০০২)। Press Under Mujib Regime (ইংরেজি ভাষায়)। Kakali Prokashani। পৃ. ৯১–৯২।
  10. ↑ Jones, Derek (২০০১)। Censorship: A World Encyclopedia (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮১১৩৬৭৯৮৬৩৪।
  11. ↑ "We wish to inform you"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৭।
  12. ↑ Daily Banglar Bani: Chronicle of Truth and Courage। Google Books।
  13. ↑ Daily Banglar Bani: Building the Future of Bangladesh। Google Books।
  14. ↑ "Daily Banglar Bani Official Website"। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]