দাভিদে ফ্রাত্তেসি
|
২০২৩ সালে ইন্টার মিলানের হয়ে ফ্রাত্তেসি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২২ সেপ্টেম্বর ১৯৯৯ | ||
| জন্ম স্থান | রোম, ইতালি | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
| জার্সি নম্বর | ১৬ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৫৬, ১৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
দাভিদে ফ্রাত্তেসি (ইতালীয়: Davide Frattesi; জন্ম: ২২ সেপ্টেম্বর ১৯৯৯) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, ফ্রাত্তেসি ইতালি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে ৩টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দাভিদে ফ্রাত্তেসি ১৯৯৯ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে ইতালির রোমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ফ্রাত্তেসি ইতালি অনূর্ধ্ব-১৭, ইতালি অনূর্ধ্ব-১৮, ইতালি অনূর্ধ্ব-১৯, ইতালি অনূর্ধ্ব-২০ এবং ইতালি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। ইতালির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ৫৬ ম্যাচে অংশগ্রহণ করে ৯টি গোল করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইতালি | ২০২২ | ৪ | ০ |
| ২০২৩ | ৩ | ৩ | |
| সর্বমোট | ৭ | ৩ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
- ↑ "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাভিদে ফ্রাত্তেসি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- সকারবেসে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- বিডিফুটবলে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে দাভিদে ফ্রাত্তেসি (ইংরেজি)
- ১৯৯৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ইন্টার মিলানের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ইতালির আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইতালির পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- ইতালির অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- সেরিয়ে বি-এর খেলোয়াড়
- উনিওনে স্পোর্তিভা সাসসুওলো কালচোর খেলোয়াড়
- আসকোলি কালচো ১৮৯৮ ফুটবল ক্লাবের খেলোয়াড়
- এম্পোলি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- আসোচাৎসিওনে কালচো মোনৎসার খেলোয়াড়
- ২১শ শতাব্দীর ইতালীয় পুরুষ ক্রীড়াবিদ
- আসোচাৎসিওনে স্পোর্তিভা রোমার খেলোয়াড়
- ইতালীয় পুরুষ ফুটবলার
- লাৎসিয়ো স্পোর্টস ক্লাবের খেলোয়াড়