বিষয়বস্তুতে চলুন

দঙ্গো উয়াত্তারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দঙ্গো উয়াত্তারা
২০২৩ সালে দঙ্গো উয়াত্তারা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দঙ্গো আবু বকর ফয়সাল উয়াত্তারা
জন্ম (2002-02-11) ১১ ফেব্রুয়ারি ২০০২ (বয়স ২৪)
জন্ম স্থান ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লরিয়াঁ
জার্সি নম্বর ৩৮
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯–২০২০ মেজেস্টিক ১১ (৫)
২০২০– লরিয়াঁ বি ৫ (১)
২০২১– লরিয়াঁ ১১ (০)
জাতীয় দল‡
২০২১– বুর্কিনা ফাসো ৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:২৭, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:২৭, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দঙ্গো আবু বকর ফয়সাল উয়াত্তারা (ফরাসি: Dango Ouattara; জন্ম: ১১ ফেব্রুয়ারি ২০০২; দঙ্গো উয়াত্তারা নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব লরিয়াঁ এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯–২০ মৌসুমে, বুর্কিনাবি ক্লাব মেজেস্টিকের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; মেজেস্টিকের হয়ে মাত্র এক মৌসুমে ১১ ম্যাচে ৫টি গোল করার পর ২০২০–২১ মৌসুমে তিনি ফরাসি ক্লাব লরিয়াঁয় যোগদান করেছেন।

দঙ্গো ২০২১ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দঙ্গো আবু বকর ফয়সাল উয়াত্তারা ২০০২ সালের ১১ই ফেব্রুয়ারি তারিখে বুর্কিনা ফাসোর ওয়াগাদুগুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০২১ সালের ৩০শে ডিসেম্বর তারিখে, ১৯ বছর, ১০ মাস ও ১৯ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী দঙ্গো মৌরিতানিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় জিব্রিল উয়াত্তারার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ০–০ গোলে ড্র করেছিল।[২] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে দঙ্গো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

দঙ্গো ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[৩][৪][৫][৬]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বুর্কিনা ফাসো২০২১১০
২০২২২০
সর্বমোট৩০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Mauritania - Burkina Faso 0:0 (Friendlies 2021, December)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
  2. ↑ Strack-Zimmermann, Benjamin (৩০ ডিসেম্বর ২০২১)। "Mauritania vs. Burkina Faso"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২।
  3. ↑ "29 players in Burkina Faso provisional TotalEnergies AFCON squad" [টোটালএনার্জিস এএফসিওএনে বুর্কিনা ফাসোর প্রাথমিক দলে ২৯ খেলোয়াড়]। CAFOnline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২৪ ডিসেম্বর ২০২১। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
  4. ↑ "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]। BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 7 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  5. ↑ "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [বুর্কিনা ফাসো - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
  6. ↑ ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]। Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]