দইখাওয়া আদর্শ কলেজ
| নীতিবাক্য | শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো |
|---|---|
| ধরন | বেসরকারি মহাবিদ্যালয় |
| স্থাপিত | ৭ ডিসেম্বর ১৯৯৯ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২২৮২৭ |
| অধ্যক্ষ | মোফাজ্জল হোসেন[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৪ |
| শিক্ষার্থী | ১,১১৭ |
| স্নাতক | ৫১২ |
অন্যান্য শিক্ষার্থী | ৬০৫ |
| ঠিকানা | কাশিম বাজার-দইখাওয়া সড়ক, গোতামারি , হাতিবান্ধা , ৫৫৩০ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | গ্রামীণ, ৩.১৫ একর (১.২৭ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | dadc |
![]() | |
দইখাওয়া আদর্শ কলেজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি বেসরকারি মহাবিদ্যালয়।[২] যা ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।[৩] বর্তমানে কলেজটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) ও স্নাতক কোর্স চালু আছে।[৪]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৯ সালের ৭ই ডিসেম্বর কাশিম বাজার-দইখাওয়া সড়কের পাশে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু হয়। ২০০৪ সালে স্তরটি এমপিওভুক্ত হয়। এরপর ২০১০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাশ) এবং ২০১৬ সালে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। কলেজটির প্রতিষ্ঠাকালীন ও বর্তমান অধ্যক্ষ মোফাজ্জল হোসেন।[১]
| ক্র:নং | নাম | শুরু | শেষ |
|---|---|---|---|
| ০১ | জনাব মো. মোফাজ্জল হোসেন | ১৯৯৯ | বর্তমান |
ক্যাম্পাস
[সম্পাদনা]
২০১৯ সালের সেপ্টেম্বরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে কলেজে ব্যতিক্রমী পুস্তক তোরণ তৈরি করা হয়। যেখানে বাংলা ভাষার ২৫টি এবং ইংরেজি ভাষার ২৫টি চিরায়ত বই এর প্রচ্ছেদের চিত্র চিত্রায়িত হয়।

২০১৮ সালে ক্যাম্পাসে ১০ টাকার খাবার কর্মসূচীর মাধ্যমে টেন টাকা ফর ফুট নামে এই ক্যানটিন চালু করেন। সেখানে শিক্ষার্থীরা মাত্র দশ টাকায় দুপুরে ডাল-ভাত বা খিচুড়ি খাওয়ার সুযোগ পায়।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- স্নাতক (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বি.এসসি (পাস)
- স্নাতক (সম্মান) কোর্স
- বাংলা
শিক্ষার্থী
[সম্পাদনা]২০২৫ সালের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে উচ্চ মাধ্যমিক স্তরে ৬০৫ জন এবং স্নাতক (পাশ) স্তরে ৫১২ জন মিলে মোট ১১১৭ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]
লেখাপড়ার পাশাপাশি দইখাওয়া আদর্শ কলেজে প্রতিবছর বিভিন্ন শিক্ষা-সহায়ক অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজটিতে একটি অডিটরিয়াম (মিলনায়তন) রয়েছে,[৫] যেখানে সারাবছর বিভিন্ন ধরনের সেমিনার যেমন উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার[৬] এবং শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সেমিনার আয়োজন করা হয়।[৫] পাঠক্রম-বহির্ভূত বিভিন্ন কার্যক্রমের মধ্যে আরও রয়েছে নবীনবরণ আয়োজন,[৭] পিঠা উৎসব আয়োজন[৮] এবং বিদায় অনুষ্ঠান আয়োজন।[৯]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বইয়ের কারুকাজে দৃশ্যময় কলেজ ফটক যেন নজর কাড়ছে" [বইয়ের কারুকাজে দৃশ্যময় কলেজ ফটক যেন নজর কাড়ছে]। আমার সংবাদ (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "আদর্শ কলেজ'র নজরকাড়া প্রবেশদ্বার"। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৫।
- ↑ "দইখাওয়া আদর্শ কলেজ, হাতীবান্ধা"। দইখাওয়া আদর্শ কলেজ, হাতীবান্ধা (দইখাওয়া আদর্শ কলেজ এবং হাতীবান্ধা ভাষায়)। ২৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "DAIKHAWA ADERSHA COLLEGE"। nu.ac.bd। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৫।
- 1 2 "বই দিয়ে নির্মিত কলেজের প্রধান 'ফটক'"। ইউএনবি নিউজ।
- ↑ "উত্তর বাংলার একটি অসাধারণ ও মনোমুগ্ধকর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি বিদ্যাপীঠ দইখাওয়া আদর্শ কলেজ"। ইউটিউব।
- ↑ "বিখ্যাত ৫০ 'বইয়ের' ওপর দাঁড়িয়ে কলেজ গেট"। যমুনা টেলিভিশন।
- ↑ "দইখাওয়া কলেজের অভিনব ফটকের সৌন্দর্য দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের"। এশিয়ান টিভি।
- ↑ "দইখাওয়া আদর্শ কলেজে রবীন্দ্রজয়ন্তী উদযাপন"। দৈনিক শিক্ষা।
