বিষয়বস্তুতে চলুন

তেবোহো মোকোয়েনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেবোহো মোকোয়েনা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-01-24) ২৪ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৯)
জন্ম স্থান বেথেমহেম, দক্ষিণ আফ্রিকা[]
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মামেলোদি সানডাউন্স
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:১৮, ২৮ আগস্ট ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তেবোহো মোকোয়েনা (ইংরেজি: Teboho Mokoena, ইংরেজি উচ্চারণ: [tɛˈbɔːho mɔˈkueːna]; জন্ম: ২৪ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন দক্ষিণ আফ্রিকান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ারশিপের ক্লাব মামেলোদি সানডাউন্স এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০১৭ সালে, মোকোয়েনা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৩ ম্যাচে ৯টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তেবোহো মোকোয়েনা ১৯৯৭ সালের ২৪শে জানুয়ারি তারিখে দক্ষিণ আফ্রিকার বেথেমহেমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মোকোয়েনা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২০ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ২৭শে ফেব্রুয়ারি তারিখে তিনি ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] মোকোয়েনা জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[][]

২০১৭ সালের ১৫ই জুলাই তারিখে, ২০ বছর, ৫ মাস ও ২১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মোকোয়েনা বোতসোয়ানার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি দক্ষিণ আফ্রিকা ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের বছরে মোকোয়েনা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

মোকোয়েনা মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য উগো ব্রসের অধীনে প্রকাশিত দক্ষিণ আফ্রিকা দলে স্থান পেয়েছিলেন।[][১০][১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Teboho Mokoena keen to cap off memorable SuperSport United season with Nedbank Cup victory"। Kick Off। ২২ জুন ২০১৭। ১২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৯
  2. "Mamelodi Sundowns 2024/25 Squad" [মামেলোদি সানডাউন্স ২০২৪/২৫ দল]sundownsfc.co.za (ইংরেজি ভাষায়)। মামেলোদি সানডাউন্স ফুটবল ক্লাব। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Mamelodi Sundowns FC - Detailed squad 24/25" [মামেলোদি সানডাউন্স ফুটবল ক্লাব - বিস্তারিত দল ২৪/২৫]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ২১ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. "Mamelodi Sundowns » Squad 2024/2025" [মামেলোদি সানডাউন্স » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২১ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  5. "Teboho Mokoena – Youth Debut" [তেবোহো মোকোয়েনা – বয়সভিত্তিক অভিষেক]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।
  6. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃ. ১৫।
  7. "South Africa confirm final squad" [দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দল ঘোষণা]kickoff.com (ইংরেজি ভাষায়)। কিকঅফ। ৩ জুলাই ২০২১। ৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১
  8. "Teboho Mokoena – Debut Match – National Football Teams" [তেবোহো মোকোয়েনা – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।
  9. "TotalEnergies AFCON Morocco 2025 fever rises as Broos become first coach to unveil final squad"Confederation of African Football। ১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫
  10. "Who has been called up for Afcon 2025?" [এএফসিওএন ২০২৫-এর জন্য কাকে ডাকা হয়েছে?]bbc.co.uk (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ৫ ডিসেম্বর ২০২৫।
  11. "full squad list for CAF Africa Cup of Nations football tournament" [ক্যাফ আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবল টুর্নামেন্টের জন্য পূর্ণাঙ্গ দলের তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। ২৯ ডিসেম্বর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]