বিষয়বস্তুতে চলুন

টোমাস বাখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টোমাস বাখ
৯ম আইওসি সভাপতি
কাজের মেয়াদ
১০ সেপ্টেম্বর, ২০১৩  ১৩ জুন ২০২৫
পূর্বসূরীজাক রগ
উত্তরসূরীকার্স্টি কভেন্ট্রি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-12-29) ২৯ ডিসেম্বর ১৯৫৩ (বয়স ৭২)
ভুরৎসবুর্গ, পশ্চিম জার্মানি (তদানীন্তন)

টোমাস বাখ (জার্মান: Thomas Bach; জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৫৩) ভুরৎসবুর্গ শহরে জন্মগ্রহণকারী সাবেক জার্মান অসিক্রীড়াবিদ। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নবম ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।[] রগব্রান্ডেজের পর তৃতীয় অলিম্পিয়ান ও একমাত্র অলিম্পিক স্বর্ণপদক প্রাপ্ত আইওসি সভাপতি তিনি।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]
টোমাস বাখ
পদকের তথ্য
পুরুষদের অসিক্রীড়া
 পশ্চিম জার্মানি-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৭৬ মন্ট্রিয়লফয়েল, দলগত

১৯৭৬ সালে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে পশ্চিম জার্মানির প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। এতে বাখ দলগত পর্যায়ে অসিক্রীড়ার ফয়েল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জয় করেন।[][] এর এক বছর তিনি বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে মুকুট লাভ করেন।

আইওসি সভাপতি

[সম্পাদনা]

৯ মে, ২০১৩ তারিখে আইওসি-র সভাপতি প্রার্থী হিসেবে তাঁর অংশগ্রহণের কথা জনসমক্ষে তুলে ধরেন।[][] ১০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত আইওসি’র ১২৫তম অধিবেশনে তিনি ৮-বছর মেয়াদে আইওসি’র সভাপতি হিসেবে নির্বাচিত হন। চূড়ান্ত রাউন্ডে ৪৯ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন। তিনি অপর পাঁচ প্রার্থী - সার্গেই বুবকা,[] রিচার্ড ক্যারিয়ন, নগ সার মিয়াং, ডেনিস অসওয়াল্ড এবং উ চিং-কু’র বিপক্ষে জয় পান।[] তিনি ২০০১-২০১৩ মেয়াদের দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি জ্যাকুয়েস রগের স্থলাভিষিক্ত হন। এরফলে ২০২১ সালে অনুষ্ঠিতব্য আইওসি’র ১৩৩তম অধিবেশনে তিনি অতিরিক্ত আরও চার বছরের জন্য তার প্রার্থীতার কথা ঘোষণা করতে পারবেন।[] এক সপ্তাহ পর ১৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে লোজানে অবস্থিত আইওসি সভাপতির কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।[]

ডিওএসবি সভাপতিত্ব

[সম্পাদনা]

আইওসি সভাপতি হিসেবে যোগদানের পূর্বে টোমাস বাখ ডয়চার ওলিম্পিশার ষ্পোর্টবুন্ড (ডিওএসবি)-এর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে তিনি ডিওএসবি’র প্রধানের পদ থেকে ইস্তফা দেন। এ সংস্থায় তিনি ২০০৬ সাল থেকে সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ঘোরফা আরব-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রধানের পদ থেকেও ইস্তফা দেন। তবে মাইকেল উইনিগ এজি কোম্পানির প্রধানের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।[]

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে মিউনিখের পক্ষ হয়ে দরদাতার প্রধানের দায়িত্ব পালন করেন।[১০] স্বাগতিক শহর নির্বাচনে মিউনিখ ২৫ ভোট পেলেও পিয়ংচাং ৬৩ ভোট পেয়ে স্বাগতিক শহরের মর্যাদা পায়।

অন্যান্য

[সম্পাদনা]

বাখ স্বতঃস্ফূর্তভাবে ফরাসি, ইংরেজি, স্পেনীয় ও জার্মান ভাষায় কথা বলতে পারেন।[১১] তিনি স্পেনের উনিভেরসিদাদ কাতোলিকা দে মুর্সিয়া (Universidad Católica de Murcia) থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি লাভ করেন।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Zaccardi, Nick। "Thomas Bach elected as ninth IOC president"NBC OlympicTalk। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩
  2. "Olympics Statistics: Thomas Bach"databaseolympics.com। ১৫ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১
  3. "Thomas Bach Olympic Results"sports-reference.com। ১৭ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১
  4. "Nachfolger von Jacques Rogge: Thomas Bach kandidiert für IOC-Präsidentenamt"Spiegel Online। ৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৩
  5. Thomas Bach to run for IOC top post
  6. "Sergei Bubka: Pole vault great wants to be IOC president"। Bbc.co.uk। ২৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪
  7. 1 2 "Next IOC President to be elected this Tuesday"। ৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩
  8. "Bach moves into office at IOC headquarters after becoming new President"। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৫
  9. "Exclusive: Bach to officially resign tomorrow from DOSB after being elected IOC President"। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩
  10. Exclusive: Quality of the 2020 Olympic bidd ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখে e rs has put the IOC in a very comfortable position, reveals Bach ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০১৪ তারিখে
  11. Lord of the Rings: new IOC chief Thomas Bach
  12. ThomasBachdoctorateUCAM[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
বেলজিয়াম জ্যাকুয়েস রগ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি
২০১৩-–বর্তমান
নির্ধারিত হয়নি