টেরিস ভিট্টাটা
টেরিস ভিট্টাটা বা Pteris vittata একটি Pteridoideae উপ-পরিবারের ফার্নের প্রজাতি। এটি এশিয়া, দক্ষিণ ইউরোপ, ক্রান্তীয় আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় অধিক পাওয়া যায়। এরা ভাস্কুলার অর্থাৎ এদের জাইলেম এবং ফ্লোয়েম থাকে।
| Pteris | |
|---|---|
| Pterix vittata | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| শ্রেণী: | Polypodiopsida |
| বর্গ: | Polypodiales |
| পরিবার: | Pteridaceae |
| গণ: | Pteris |
| প্রজাতি: | P. vittata |
| দ্বিপদী নাম | |
| Pteris vittata | |
বাসস্থান এবং বিতরণ
[সম্পাদনা]টেরিস ভিট্টাটা প্যলিওট্রপিক অঞ্চলে ও দক্ষিণ ট্রপিকাল অঞ্চলে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার কেনিয়া; মোজাম্বিক; নামিবিয়া; তানজানিয়া; উগান্ডা; জাম্বিয়া; এবং জিম্বাবুয়েতে পাওয়া যায়। এশিয়া মহাদেশে ও অস্ট্রেলিয়া মহাদেশেও এদের বিপুল পরিমাণে পাওয়া যায়।
এরা সাধারণ দালানের দেয়ালে বা পাথরের উপরে জন্ম নেয়।
ব্যবহারসমূহ
[সম্পাদনা]সাধারণত জঙ্গলে এটি নিজ থেকে হলেও কখনো কখনো এদেরকে খাদ্য হিসেবে চাষ করা হয়।[১] বৃহদাকার এই ফার্নগুলো বাগানের শোভাবৃদ্ধিতেও ব্যবহার করা হয়। এটি খুব ভালো আর্সেনিক শোষক [২] সাথে বিভিন্ন প্রকৃতির দূষণ ঠেকাতে এর ব্যবহার করা হয়ে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Pteris vittata"। Germplasm Resources Information Network (GRIN). Agricultural Research Service (ARS), United States Department of Agriculture (USDA)।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ Wilkins, Carolyn (২০০৩)। "Arsenic hyperaccumulation in ferns: A review"। Environmental Chemistry Group Bulletin of the Royal Society of Chemistry।