ঝুমকো জবা
অবয়ব
ঝুমকো জবা (ইংরেজি: Hibiscus schizopetalus) হলো জবা ফুলের এক বিশেষ প্রজাতি। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদের পাওয়া যায়। সাধারণ জবার তুলনায় এরা আলাদা। দেখতে অনেকটা ঝুমকোর মতো।
| ঝুমকো জবা | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্লান্টেই Plantae |
| শ্রেণীবিহীন: | ট্রাকোফাইটস (Tracheophytes) |
| শ্রেণীবিহীন: | অ্যানজিওস্পারমস (Angiosperms) |
| শ্রেণীবিহীন: | ইওডিকোটস (Eudicots) |
| বর্গ: | মালভেলস (Malvales) |
| পরিবার: | Malvaceae |
| গণ: | হিবিস্কাস |
| প্রজাতি: | H. schizopetalus |
| দ্বিপদী নাম | |
| হিবিস্কাস সিজোপেটালস (Hibiscus schizopetalus) (Dyer) Hook.f. | |
বর্ণনা
[সম্পাদনা]এটি একটি ঝোপালো গাছ। চিরসবুজ এবং বর্ষজীবী। সারা বছরই কমবেশি ফুল ফুটে থাকে। ফুলের রং সাধারণ জবার মতোই লাল। তবে গোলাপি রংয়েরও হয়ে থাকে।পাপড়িতে খাঁজ রয়েছে। এর পাঁচটি পাপড়ি। পাপড়িগুলো উপরের দিকে বাঁকানো। বৃন্ত এবং যুক্ত গর্ভদন্ড সাধারণত সরু হয়, এবং দেখতে ঝুমকোর মতো হয়ে থাকে। তাই একে ঝুমকো জবা বলা হয়।[১][২]
ব্যবহার
[সম্পাদনা]বাগান সাজাতে এই ফুল চাষ করা হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাগানগুলোতে প্রায়ই এদের দেখা পাওয়া যায়।
চিত্রশালা
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ঝুমকো জবা সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিপ্রজাতিতেHibiscus schizopetalus সম্পর্কিত তথ্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ""Hibiscus schizopetalus". Germplasm Resources Information Network (GRIN). Agricultural Research Service (ARS), United States Department of Agriculture (USDA). Retrieved 14 January 2018."।
- ↑ "Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan ISBN 0-333-47494-5"।
- Keena, C., Yanker-Hansen, K., Marcos Capelini, M. (2002). “Marvellous mallows”. http://www.internationalhibiscussociety.org/hiv1n11-1.htm#1.
- Lowry, J.B. (1976). “Floral anthocyanins of some Malesian Hibiscus species”. Phytochemistry 15: 1395–1396.
- Ng, F.S.P. 2006. “Tropical Horticulture and Gardening”. Clearwater Publications, Kuala Lumpur, Malaysia. 361 pp