জিল বাংলা চিনি কল লিমিটেড
অবয়ব
(ঝিল বাংলা চিনি কল লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
স্থানীয় নাম | দেওয়ানগঞ্জ সুগার মিলস্ |
|---|---|
| ধরন | সরকারি |
| শিল্প | চিনি শিল্প সার শিল্প |
| প্রতিষ্ঠাকাল | ১৯৫৭ |
| সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
| পণ্যসমূহ | চিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড |
| মালিক | বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন |
জিল বাংলা চিনি কল লিমিটেড বাংলাদেশের জামালপুর জেলার অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি সরকারি ব্যবস্থাপনায় স্থাপিত প্রথম ৩টি চিনি কলের অন্যতম একটি।[১]
অবস্থান
[সম্পাদনা]বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৭ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি তৈরি করা শুর হয়ে ১৯৫৮ সালে সমাপ্ত হয়[২] এবং ১৯৫৮-৫৯ সাল থেকে এখানে চিনি উৎপাদন শুরু হয়।[৩] স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।[৪]
অবকাঠামো
[সম্পাদনা]এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
[সম্পাদনা]এই মিলটির আখ মাড়াই ক্ষমতা ১,০১৬ মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রায় ১০,১৫০ মেট্রিক টন।[২]
উৎপাদিত পণ্য
[সম্পাদনা]- চিনি
- চিটাগুড়,
- ব্যাগাস ও
- প্রেসমাড।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- জিল বাংলা চিনি কল লিমিটেড - বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর তথ্য বাতায়ন।
- বাংলাদেশের চিনি কলগুলোর নাম ও যোগাযোগের ঠিকানা।