বিষয়বস্তুতে চলুন

জোবাইদা রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জোবায়দা রহমান থেকে পুনর্নির্দেশিত)
জোবাইদা রহমান
২০২৬ সালে জোবাইদা রহমান
জন্ম (1972-06-18) ১৮ জুন ১৯৭২ (বয়স ৫৩)[]
জাতীয়তা
মাতৃশিক্ষায়তন
পেশারাজনীতিবিদ, চিকিৎসক
উপাধিডাক্তার
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীতারেক রহমান (বি. ১৯৯৪)
সন্তানজাইমা রহমান (কন্যা)
পিতা-মাতামাহবুব আলী খান (বাবা)
সৈয়দা ইকবাল মান্দ বানু (মা)
আত্মীয়খালেদা জিয়া (শাশুড়ি)
জিয়াউর রহমান (শশুর)
এমএজি ওসমানী (চাচা)
আইরিন খান (চাচাতো বোন)
ওয়েবসাইটwww.zubaidarahman.net

জোবাইদা রহমান (জন্ম: ১৮ জুন ১৯৭২) একজন বাংলাদেশী চিকিৎসকবাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।[]

ব্যক্তিগত জীবন

জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান এর চাচাতো বোন।[]

১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারী তারেক রাহমানের সাথে জোবাইদার বিয়ে হয়।[] তারেক ও জোবাইদা দম্পতির জাইমা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে।[] ২০০৮ সালে তারেক রহমানের জেলমুক্তির পর শিক্ষাছুটি নিয়ে তারেকের চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। পরবর্তীকালে হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের মে মাসে তিনি দেশে ফেরেন।[]

২০২৬ সালে রাষ্ট্রীয় অতিথি ভবনে মুহাম্মদ ইউনূস এর সাথে জোবাইদা রহমান এবং তার পরিবারের সদস্যরা

কর্মজীবন

জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।[] পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন।[] তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস)পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরীতে যোগ দেন।[] এর দুই বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার।[১০]

জোবাইদা রহমানের রাজনীতিতে আসা নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার বৈঠকে মন্তব্য করেছিলেন-

সে (জোবাইদা) শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে।[১১]

মামলা ও বিতর্ক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের জরুরি সরকারের শাসনামলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় দুদক মামলা করে। যার ফলে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়।[১২][১৩] ২০২৪ সালে এই মামলার সাজা ও অর্থদণ্ড স্থগিত করা হয়।[১৪][১৫] ২০২৫ সালের ২৮ মে, এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি বেকুসুর খালাস পান।[১৬][১৭]

২০০৮ সালে শিক্ষাছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর আবার দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকুরীতে যোগ না দেওয়ায় আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছিল।[১০] ১৭ বছরের নির্বাসন থেকে ফিরে আসার পর ২০২৫ সালের মে মাসে, তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করা হবে বলে গুঞ্জন রয়েছে।[১৮][১৯]

তথ্যসূত্র

  1. "The Official Site of zubaida Rahman"www.zubaidarahman.net। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৩
  2. "আলোচনায় ডা. জোবাইদা রহমান"একুশে টিভি। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  3. "আলোচনায় ডা. জোবাইদা"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  4. "Personal life"Tarique Rahman। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  5. "ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান" [Barrister Zaima Rahman has arrived in Washington DC]ইত্তেফাক। ৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫
  6. "১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন জোবাইদা রহমান"The Business Standard। ৬ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  7. "শুভ জন্মদিন ডা. জোবাইদা রহমান"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩
  8. "সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জুবাইদা রহমান"দৈনিক কালের কণ্ঠ। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  9. "সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান"দেশ রূপান্তর। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  10. 1 2 "তারেকের স্ত্রী ডা. জোবাইদা বরখাস্ত"Risingbd Online Bangla News Portal। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  11. "তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী"Bangla Tribune। ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  12. "জোবাইদা রহমান ন্যায় বিচার পাননি: রিজভী"banglanews24.com। ১৩ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  13. "জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে: সুপ্রিম কোর্ট"দ্য ডেইলি স্টার Bangla। ১৩ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২
  14. "জুবাইদা রহমানের সাজা স্থগিত"দৈনিক প্রথম আলো। ২ অক্টোবর ২০২৪।
  15. "তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের সিদ্ধান্ত"এনটিভি। ২৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  16. "তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস"banglanews24.com। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৫
  17. "৩ বছরের সাজা থেকে তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস"দৈনিক ইনকিলাব। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৫
  18. "চাকরি ফিরে পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান"দৈনিক ইনকিলাব। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫
  19. "সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান"banglanews24.com। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৫

বহিঃসংযোগ