জৈনুদ্দিন আহমদ
অবয়ব
(জৈনুদ্দিন আহমেদ খান থেকে পুনর্নির্দেশিত)
জৈনুদ্দিন আহমদ খান | |
|---|---|
| বিহারের নায়েব-এ-নাযিম | |
| কাজের মেয়াদ ১৭৪০[১] – ২৯ ফেব্রুয়ারি ১৭৪৮[১] | |
| সার্বভৌম শাসক | আলীবর্দী খান |
| উত্তরসূরী | সিরাজউদ্দৌলা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মির্জা মুহম্মদ হাশিম |
| মৃত্যু | ২৯ ফেব্রুয়ারি ১৭৪৮[১] পাটনা, বিহার, বাংলা (বর্তমান পাটনা, বিহার, ভারত) |
| দাম্পত্য সঙ্গী | আমেনা বেগম |
| সন্তান | মির্জা মোহাম্মদ (সিরাজদ্দৌলা) মির্জা মেহেদি |
| পিতা | হাজি আহমদ |
| ধর্ম | ইসলাম |
জৈনুদ্দিন আহমদ ছিলেন বিহারের "নায়েব-এ-নাজিম" (প্রশাসক) এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পিতা। তিনি ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা।[১]
জন্ম, জীবন ও কর্ম
[সম্পাদনা]তার প্রকৃত নাম 'মির্জা মুহাম্মদ হাশিম', নবাব সুজাউদ্দিন খান কর্তৃক তিনি 'খান' উপাধি লাভ করেন। নবাব আলীবর্দী খান ১৭৪০ সালে তাকে বিহারের প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন[১]।
আহমদ শাহ দুররানীর ভারত আক্রমণকালে ১৭৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি নবাব আলীবর্দীর সৈন্যবাহিনীর আফগান সৈন্যরা বিদ্রোহ করে[১]। বিদ্রোহীরা তাকে হত্যা করে এবং তার স্ত্রী আমেনা বেগম ও দুই পুত্রকে অপহরণ করে[১]। ১৭৪৮ সালের ১৬ এপ্রিল নবাব আলীবর্দী বিদ্রোহীদের পরাজিত করেন এবং তার কন্যা ও দৌহিত্রদের মুক্ত করেন[১]।
মৃত্যু
[সম্পাদনা]১৭৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি নবাব আলীবর্দী খানের সৈন্যবাহিনীর আফগান বিদ্রোহীদের হাতে তিনি নিহত হন।