জেরি ম্যাগুইয়ার
| জেরি ম্যাগুইয়ার | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| পরিচালক | ক্যামেরন ক্রো |
| প্রযোজক |
|
| রচয়িতা | ক্যামেরন ক্রো |
| চিত্রনাট্যকার | |
| উৎস | লেই স্টেইনবার্গ |
| সুরকার | ন্যান্সি উইলসন |
| চিত্রগ্রাহক | জানুসজ কামিন্সকি |
| সম্পাদক | জো হাটশিং |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | সনি পিকচার্স রিলিজিং |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৩৯ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $৫০ মিলিয়ন |
| আয় | $২৭৩ মিলিয়ন |
জেরি ম্যাগুইয়ার হল ক্যামেরন ক্রো রচিত, প্রযোজিত ও পরিচালিত ১৯৯৬ সালের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক-নাট্য ক্রীড়ামূলক চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন টম ক্রুজ, কিউবা গুডিং জুনিয়র, রেনে জেলওয়েগার এবং রেজিনা কিং। এটি ক্রীড়া প্রতিনিধি লেই স্টেইনবার্গ থেকে অনুপ্রাণিত যে ১৯৯৩ এর এনএফএল ফ্রি এজেন্সি'র সময় টিম ম্যাকডোনাল্ড এর প্রযুক্তিগত পরামর্শক ছিলেন।[১][২][৩] ১৯৯১ সালে জেফরি কেটজেনবার্গ দ্বারা লিখিত একটি ২৮ পৃষ্ঠার মেমো ডিজনিকে দেয়া হয়।[৪] এটি উত্তর আমেরিকায় ডিসেম্বর ১৩, ১৯৯৬ সালে মুক্তি পায়।
এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়, তারা এর চিত্রনাট্য ও অভিনয়ের প্রশংসা করে। এটি একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল যা $৫০ মিলিয়ন নির্মাণব্যয়ের বিপরীতে $২৭৩ মিলিয়ন বিশ্বব্যাপী আয় করে। এটি ১৯৯৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে নবম স্থানে ছিল। চলচ্চিত্রটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (টম ক্রুজ)-সহ পাঁচটি বিভাগে মনোনয়ন পায়। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে কিউবা গুডিং জুনিয়র একটি অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন। টম ক্রুজ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন৷ এছাড়াও চলচ্চিত্রটি আরও তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন এবং তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করে।
জেরি ম্যাগুইয়ার দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা পায় এবং এর বিভিন্ন সংলাপ লোকসংস্কৃতিতে জায়গা করে নেয়। যেমন, "শো মি দ্য মানি!", "ইউ হ্যাড মি এট হ্যালো", " ইউ কমপ্লিট মি" এবং "হেল্প মি হেল্প ইউ"।
সারসংক্ষেপ
[সম্পাদনা]ক্রীড়া প্রতিনিধি জেরি ম্যাগুইয়ার চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে৷ যাইহোক তার একমাত্র ক্লায়েন্ট হলো রড টিডওয়েল, একজন অসন্তুষ্ট ফুটবলার যে একটি ভালো চুক্তির আশা করছে।
কুশীলব
[সম্পাদনা]- টম ক্রুজ - জেরাল্ড "জেরি" ম্যাগুইয়ার। ক্যামেরন ক্রোই মূল চিত্রনাট্য টম হ্যাঙ্কস এর জন্য লিখেছিল। কিন্তু তার চিত্রনাট্য লিখতে লিখতে দীর্ঘ সময় লেগে যায়, যার কারণে হ্যাঙ্কস এর মনে হয় সে এই চরিত্র তে অভিনয় করার জন্য বেশি বয়স্ক।[৫]
- কিউবা গুডিং জুনিয়র - রোডনি "রোড" টিডওয়াল
- রেনে জেলওয়েগার - ডুরুথি বয়ড
- কেলি প্রেটসন - এভেরি বিশপ
- জেরি ও'কনেল - ফ্রাংক "কাশ" কাশম্যান
- জে মহর - রবার্ট "বব" সুগার
- বনি হান্ট - লরেল বয়ড
- রেজিনা কিং - মার্সি টিডওয়াল
- জোনাথান লিপনিচকি - রেমন্ড "রে" বয়ড
- টড লইসু - চাদ দ্য নানি
- জেরেমি সুয়ারেজ - টাইসন টিডওয়াল
- জ্যারেড জাসিম - ডিকি ফক্স
- জান ওয়েনার - স্কালি
- আলি ওয়েন্টওর্থ - ববি ফ্যালন
- এরিয়াস স্পেয়ারস - টাপি টিডওয়াল
- রেগান গোমেজ-প্রেটসন - টিডওয়ালের কাজিন
মুক্তি
[সম্পাদনা]বক্স অফিস
[সম্পাদনা]চলচ্চিত্রটি প্রথম সপ্তাহান্তে $১৭,০৮৪,২৯৬ আয় করে। উত্তর আমেরিকায় এটি $১৫৩,৯৫২,৫৯২ আয় করে। এটি অন্যান্য দেশে সর্বমোট $১১৯.৬ মিলিয়ন আয় করে, এবং বিশ্বব্যাপী সর্বমোট $২৭৩,৫৫২,৫৯২ আয় করে $৫০ মিলিয়ন নির্মানব্যয়ের বিপরীতে।[৬] এটি ১৯৯৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে নবম স্থানে ছিল এবং নাট্য-প্রণয়ধর্মী চলচ্চিত্রের মধ্যে চতুর্থ।[৭]
সমালোচকদের প্রতিক্রিয়া
[সম্পাদনা]রটেন টমেটোস এর ৯১ জন সমালোচকের পর্যালোচনার উপর ভিত্তি করে এটি ৮৫% রেটিং পায়, যার গড় স্কোর ৭.৮/১০।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "10 Questions with Leigh Steinberg"। Sports Hollywood। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১১।
- ↑ Whiting, Sam (১১ জানুয়ারি ১৯৯৭)। "Meet the Real Jerry Maguire / Leigh Steinberg was the model"। The San Francisco Chronicle। ৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১।
- ↑ Epstein, Benjamin (২৮ ডিসেম্বর ১৯৯৬)। "Representing the Interests of 'Jerry Maguire'"। Los Angeles Times। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "Read The Jeffrey Katzenberg Memo That Inspired Jerry Maguire's Mission Statement"। Cinema Blend। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১।
- ↑ Mell, Eila (২০০৫)। Casting Might-Have-Beens: A Film by Film Directory of Actors Considered for Roles Given to Others। McFarland। আইএসবিএন ৯৭৮০৭৮৬৪২০১৭৯। ২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭। page 134
- ↑ "Jerry Maguire (1996)"। বক্স অফিস মোজো। ২ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১০।
- ↑ "Romantic Drama Movies at the Box Office"। Box Office Mojo। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৩।
- ↑ রটেন টম্যাটোসে Jerry Maguire (ইংরেজি)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেরি ম্যাগুইয়ার (ইংরেজি)
- মেটাক্রিটিকে জেরি ম্যাগুইয়ার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জেরি ম্যাগুইয়ার (ইংরেজি)
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯৬-এর চলচ্চিত্র
- ১৯৯৬-এর প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ক্রীড়াধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার ক্রীড়াধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ইংরেজি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- মার্কিন ক্রীড়াধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- মার্কিন ফুটবল চলচ্চিত্র
- মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ক্যামেরন ক্রো পরিচালিত চলচ্চিত্র
- ক্যামেরন ক্রোর চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- ক্যামেরন ক্রো প্রযোজিত চলচ্চিত্র
- জেমস এল. ব্রুকস প্রযোজিত চলচ্চিত্র
- লরেন্স মার্ক প্রযোজিত চলচ্চিত্র
- গ্রেসি ফিল্মসের চলচ্চিত্র
- ট্রাইস্টার পিকচার্সের চলচ্চিত্র
- ভিনিল ফিল্মসের চলচ্চিত্র
- ম্যারিকোপা কাউন্টি, অ্যারিজোনার পটভূমিতে চলচ্চিত্র
- অ্যারিজোনায় ধারণকৃত চলচ্চিত্র
- ক্যালিফোর্নিয়ায় ধারণকৃত চলচ্চিত্র
- নিউ ইয়র্কে ধারণকৃত চলচ্চিত্র