জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন
জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন | |
|---|---|
| জন্ম | ১১ নভেম্বর ১৮৫২ |
| মৃত্যু | ২৪ নভেম্বর ১৯২০ |
| জাতীয়তা | ব্রিটিশ |
| মাতৃশিক্ষায়তন | চেলটেনহ্যাম কলেজ |
| পেশা | ব্রিটিশ উপনিবেশিক সরকারি কর্মকর্তা |
ড. জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন (১১ নভেম্বর ১৮৫২ – ২৪ নভেম্বর ১৯২০) হলেন একজন প্রখ্যাত গবেষক ও লেখক এবং ঔপনিবেশিক আমলের ব্রিটিশ পদস্থ সরকারি কর্মকর্তা।[১] তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এখানকার শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেছিলেন।[২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]ডা. জেমস অ্যান্ডারসন এম. ডি. ও এলেন গার্সটিনের সন্তান জেমস ড্রুমন্ড ১৮৫২ সালের ১১ নভেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের রাগবি শহরের চেলটেনহ্যাম কলেজ থেকে শিক্ষা লাভ করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি ১৮৭৫ সালে অ্যাসিস্টেন্ট ম্যাজেস্ট্রেট ও কালেক্টর পদে চাকুরিতে যোগ দিয়ে পরবর্তীতে ১৮৯৪ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯০০ সালে এখান থেকে অবসর নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনায় আত্মনিয়োগ করেন।[১][৩]
রচনাবলী
[সম্পাদনা]শিক্ষা বিভাগে কর্মরত থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেন, যার মধ্যে রয়েছেঃ[১][২][৪][৫]
- এ কালেকশন অব কাছারী ফোকটেলস এন্ড রাইমস (১৮৯৫);
- এ শর্ট ভোকাবোলারি অব দ্য আকা লেঙ্গুয়েজ (১৮৯৬);
- সাম চিটাগং প্রোভার্বস (১৮৯৭);
- দ্য পিপল অব ইন্ডিয়া (১৯১৩);
- এ ম্যানুয়েল অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৯২০)।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 মো. মামুনূর রশীদ (জানুয়ারি ২০০৩)। "অ্যান্ডারসন, জেমস ড্রুমন্ড"। সিরাজুল ইসলাম (সম্পাদক)। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
{{বই উদ্ধৃতি}}: ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - 1 2 Crooke, William (সম্পাদক)। "Obituary of Dr. J. Drummond Anderson"। Folk-Lore। খণ্ড ৩১। পৃ. ৩৩৬।
- ↑ "Dr. J. D. Anderson (Person Page - 50747)"। The Peerage। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "Books : "James Drummond Anderson""। www.amazon.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "James Drummond Anderson"। The Book Depository Ltd। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।