জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | DJI |
| প্রতিষ্ঠিত | ১৯৮৩ |
| স্বীকৃত | ১৯৮৪ |
| মহাদেশীয় সংস্থা | এএনওসিএ |
| সদর দপ্তর | জিবুতি সিটি, জিবুতি |
| সভাপতি | আইচা গারাদ আলি |
| মহাসচিব | ফয়সাল আব্দুর রহমান আব্দুল-রাজিব |
| ওয়েবসাইট | cnos-djibouti |
জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (আরবি: Comité National Olympique et Sportif Djiboutien; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড ডিজেআই দ্বারা পরিচিত) হলো জিবুতির জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৮৪ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর জিবুতির জিবুতি সিটিতে অবস্থিত।
বর্তমানে জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আইচা গারাদ আলি, যিনি ২০০৫ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ফয়সাল আব্দুর রহমান আব্দুল-রাজিব।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৩ সালে জিবুতির বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। মুহাম্মদ জামা এলাবে এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন।[১]
প্রতিষ্ঠার প্রায় ১ বছর পর জিবুতি ১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Djibouti [অলিম্পিডিয়া – জিবুতি]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Djibouti [জিবুতি]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে জিবুতি জাতীয় অলিম্পিক ও ক্রীড়া কমিটি (ইংরেজি)
টেমপ্লেট:অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি অব আফ্রিকা