জাফরুল ইসলাম চৌধুরী
জাফরুল ইসলাম চৌধুরী | |
|---|---|
![]() ২০০৩ সালে জাফরুল ইসলাম চৌধুরী | |
| পরিবেশ ও বন প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬ | |
| চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ – ২০ নভেম্বর ২০১৩ | |
| পূর্বসূরী | সুলতানুল কবির চৌধুরী |
| উত্তরসূরী | আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৪ অক্টোবর ১৯৫০ চট্টগ্রাম জেলা |
| মৃত্যু | ৮ নভেম্বর ২০২২ (বয়স ৭২) চট্টগ্রাম |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
জাফরুল ইসলাম চৌধুরী (জন্ম: ১৪ অক্টোবর ১৯৫০ — মৃত্যু: ৮ নভেম্বর ২০২২) ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলীয় সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১]
প্রাথমিক ও শিক্ষা জীবন
[সম্পাদনা]জাফরুল ইসলাম চৌধুরী ১৪ অক্টোবর ১৯৫০ সালে চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।[১] পড়াশুনায় তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক লাভ করেছিলেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা সংসদ সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[১] ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছিলেন।[৩] ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিটের আহ্বায়ক হন।[৪] ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।[৫] নবম সংসদে তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় মৈত্রী গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।[৬]
তিনি এছাড়া ১৯৯৬-১৯৯৭ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন।[১]
পারিবারিক জীবন
[সম্পাদনা]পরিবারে তার ১ স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা আছে।
বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং ছোট ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
মৃত্যু
[সম্পাদনা]জাফরুল ইসলাম ২০২২ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "বর্ষীয়ান রাজনীতিবিদ জাফরুল ইসলাম চৌধুরী আর নেই"। মানবজমিন। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।
- ↑ "Constituency 292"। parliament.gov.bd (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "15 BNP candidates in Ctg, one for alliance"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "BNP announces names of conveners, jt conveners"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Country has plunged into disastrous situation"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "10 MPs to visit Japan to meet Jica high-ups"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ব্যুরো, চট্টগ্রাম। "বিএনপি নেতা জাফরুলের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
