জলিল খায়াত মসজিদ
| জলিল খায়াত মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
| মালিকানা | আল-খায়াত পরিবার |
| অবস্থান | |
| অবস্থান | আর্বিল, ইরাকি কুর্দিস্তান |
ইরাকে অবস্থান | |
| স্থানাঙ্ক | ৩৬°১২′০৪″ উত্তর ৪৪°০১′০৭″ পূর্ব / ৩৬.২০১০৬৫° উত্তর ৪৪.০১৮৫৪৭° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী |
|
| সম্পূর্ণ হয় | ২০০৭ |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ১,৫০০-২,০০০ |
| অভ্যন্তরীণ | ১৫,০০০ বর্গমিটার (১,৬০,০০০ বর্গফুট) |
| গম্বুজসমূহ | ১ |
| গম্বুজের উচ্চতা (বাহিরে) | ৪৮ মিটার (১৫৭ ফুট) |
| গম্বুজের ব্যাস (বাহিরে) | ২০ মিটার (৬৬ ফুট) |
| মিনার | ২ |
জলিল খায়াত মসজিদ (কুর্দি: مزگەوتی جەلیل خەیات) ইরাকি কুর্দিস্তানের আর্বিলে অবস্থিত একটি সুন্নি ইসলামি মসজিদ। এটি আর্বিল শহরের বৃহত্তম মসজিদ। ২০০৫ সালে মারা যাওয়া জলিল খায়াত মসজিদটি শুরু করেছিলেন এবং ২০০৭ সালে তার ছেলেদের দ্বারা তাদের বাবার স্মরণে মসজিদটি সম্পন্ন হয়েছিলো।[১]
স্থাপত্যশৈলী
[সম্পাদনা]মসজিদের স্থাপত্যশৈলী কায়রোর মুহাম্মদ আলীর মসজিদ এবং ইস্তাম্বুলের সুলতান আহমেদ মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ।[২] এই মসজিদের ভিতরের অংশকে অন্যতম সুন্দর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।[৩][৪] আল-খায়াত নির্মাণ সংস্থা জানিয়েছে যে মসজিদের ভবনটি ইসলামী স্থাপত্য ও আল-আব্বাসী নকশার উপর নির্ভর করে এবং গম্বুজগুলো উসমানী নকশার আদলে তৈরি। মূল গম্বুজের উচ্চতা ৪৮ মিটার (১৫৭ ফুট), ব্যাস ২০ মিটার (৬৬ ফুট)।[৫] মসজিদটি ১৫,০০০ বর্গমিটার (১,৬০,০০০ বর্গফুট) এবং এতে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে।[৬]
চিত্রশালা
[সম্পাদনা]- জলিল খায়াত মসজিদের গম্বুজের অভ্যন্তরীণ দৃশ্য
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Eight sacred places to visit in Kurdistan"। www.kurdistan24.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১।
- ↑ "World Beautiful Mosques Pictures"। www.beautifulmosque.com। ৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১।
- ↑ Khalaf, Rayana (২ অক্টোবর ২০১৬)। "11 hypnotic photos of Islamic architecture"। StepFeed (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
- ↑ "10 Stunning Ceilings from the Wonders of Islamic Architecture | 1001 Inventions"। www.1001inventions.com। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- ↑ " :: AL-KHAYAT GROUP ::"। www.alkhayat-group.com। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শিরোনাম=এর 1 নং অবস্থানে no-break space character রয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "World Beautiful Mosques Pictures"। www.beautifulmosque.com। ৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১।