বিষয়বস্তুতে চলুন

জনাতঁ বম্বা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জনাতঁ বম্বা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জনাতঁ ফুসেনি বম্বা
জন্ম (1996-03-26) ২৬ মার্চ ১৯৯৬ (বয়স ৩০)[]
জন্ম স্থান আলফরভিল, ফ্রান্স
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেলতা ভিগো
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জনাতঁ ফুসেনি বম্বা (ফরাসি: Jonathan Bamba; জন্ম: ২৬ মার্চ ১৯৯৬; জনাতঁ বম্বা নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি–আইভোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব সেলতা ভিগো এবং কোত দিভোয়ার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১ সালে, বম্বা ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে কোত দিভোয়ারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোত দিভোয়ারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জনাতঁ ফুসেনি বম্বা ১৯৯৬ সালের ২৬শে মার্চ তারিখে ফ্রান্সের আলফরভিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বম্বা ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৩৩ ম্যাচে অংশগ্রহণ করে ৭টি গোল করেছেন।

বম্বা নিজ দেশে অনুষ্ঠিত ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ঘোষিত কোত দিভোয়ারের ২৭ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[][][] যেখানে তিনি তিন ম্যাচে সর্বমোট ৯৪ মিনিট খেলেছেন;[] এর মাধ্যমে তিনি প্রতিযোগিতাটির শিরোপা জয়লাভ করেছেন।[][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
কোত দিভোয়ার২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "2023 Africa Cup of Nations – CÔTE D'IVOIRE" [২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্স – কোত দিভোয়ার] (পিডিএফ)cafonline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 13 ফেব্রুয়ারি 2024 প্রস্তাবিত (সাহায্য)
  2. "LA LISTE" [তালিকা]facebook.com (পর্তুগিজ ভাষায়)। আইভোরীয় ফুটবল ফেডারেশন। ২৮ ডিসেম্বর ২০২৩। ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৩ ফেসবুক এর মাধ্যমে।
  3. সাহি, ত্রিস্তান (২৮ ডিসেম্বর ২০২৩)। "Côte d'Ivoire: voici les 27 Eléphants de Gasset, Zaha et des ténors font leurs adieux à la CAN 2023"7info.ci (ফরাসি ভাষায়)। ৭ইনফো। ২০ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৩
  4. "Ivory Coast » Appearances Africa Cup 2024" [কোত দিভোয়ার » আফ্রিকা কাপ ২০২৪-এ অংশগ্রহণ]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  5. উইলসন, জনাথন (১১ ফেব্রুয়ারি ২০২৪)। "Haller the hero as Ivory Coast seal improbable Afcon win against Nigeria" [আলের নায়ক হিসেবে নাইজেরিয়ার বিপক্ষে কোত দিভোয়ারের হয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের অসম্ভব জয়কে সম্ভব করেছে]theguardian.comদ্য গার্ডিয়ান। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  6. স্টিভেন্স, রব (১১ ফেব্রুয়ারি ২০২৪)। "Haller gives Ivory Coast victory in Afcon final" [আলের আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে কোত দিভোয়ারকে জয় এনে দিয়েছে]bbc.comবিবিসি স্পোর্ট। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  7. "Haller's late goal seals Ivory Coast win over Nigeria in AFCON final" [আলেরের শেষ মুহূর্তের গোলে কোত দিভোয়ার আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছে]france24.comফ্রান্স ২৪। ১১ ফেব্রুয়ারি ২০২৪। ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]