বিষয়বস্তুতে চলুন

গৌর ক্ষ্যাপা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌর ক্ষ্যাপা
প্রাথমিক তথ্য
জন্ম(১৯৪৭-০৮-১৫)১৫ আগস্ট ১৯৪৭
বীরভূম, ভারত
উদ্ভবশান্তিনিকেতন
মৃত্যু২৬ জানুয়ারি ২০১৩(2013-01-26) (বয়স ৬৫)
পশ্চিমবঙ্গ, ভারত
ধরনবাউল সঙ্গীত, লোক
পেশা
  • গায়ক
  • দার্শনিক
  • সঙ্গীতঙ্গ
বাদ্যযন্ত্রকণ্ঠ
কার্যকাল–২০১৩
লেবেলফন্টি মিউজিক্যালি

গৌর ক্ষ্যাপা (১৫ আগস্ট ১৯৪৭ – ২৬ জানুয়ারি ২০১৩) ছিলেন একজন বাঙালি বাউল গায়ক এবং দার্শনিক। তার দর্শন তত্ত্বের সাথে সম্পর্কিত। তিনি তার রাধা-কৃষ্ণ সম্পর্কিত গানের জন্য বিখ্যাত ছিলেন।[] তিনি ভাসার এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ে দর্শনের পাঠদান করেছিলেন।

সঙ্গীত

[সম্পাদনা]

তিনি বিভিন্ন কনসার্টে বব ডিলান, বব মিলার এবং জ্যানিস জপলিনের সাথে পরিবেশন করেছিলেন।[][] তিনি পোলিয় মঞ্চ নির্দেশক এবং তাত্ত্বিক জেরজি গ্রোটোস্কির সাথেও কাজ করেছিলেন।[] তিনি পিটার ব্রুকের ১৯৮৯ সালের "দ্য মহাভারত" চলচ্চিত্রে পরিবেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেতে অস্বীকার করেছিলেন, যখন বলা হয়েছিল যে তিনি বৈধভাবে সঙ্গে গাঁজা (ঔষধ) বহন করতে পারবেন না।[]

মৃত্যু এবং উত্তরাধিকার

[সম্পাদনা]

২০১৩ সালের ২২ জানুয়ারি, শান্তিনিকেতনের কাছে ইলামবাজারে রাস্তার দুর্ঘটনার আক্রান্ত হবার পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।[] ২৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী দূর্গা দাসী ও কন্যা লক্ষ্মী।[] সনৎ দাস বাউল তার একমাত্র শিষ্য।[][] ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর, ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে গৌর ক্ষ্যাপার প্রতি শদ্ধা জানিয়েছেন।[]

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]
সহযোগী অ্যালবাম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Legendary baul singer Gour Khyapa dies in accident"নতুন দিল্লি: CNN-News18। ২৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০
  2. 1 2 "Gour Khyapa no more"The Times of India। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৩
  3. 1 2 "Baul singer Gour Khyapa dead"PTI। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. 1 2 Shoma A. Chatterji (১ জানুয়ারি ২০১৫)। "The Baul philosophy"। oneindiaonepeople। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০
  5. Banerjee, Mamata [@mamataofficial] (১৫ সেপ্টেম্বর ২০১৯)। "খ্যাতনামা বাউল শিল্পী গৌর ক্ষ্যাপার জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য" (টুইট)। ৭৮ জন কর্তৃক পুনঃটুইটকৃত টুইটার এর মাধ্যমে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]