বিষয়বস্তুতে চলুন

গিয়াস উদ্দিন চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিয়াস উদ্দিন চৌধুরী
সিলেট-১৬ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ এপ্রিল ১৯৭৩  ৬ নভেম্বর ১৯৭৫
মৌলভীবাজার-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ মার্চ ১৯৮৮  ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীআজিজুর রহমান
উত্তরসূরীআজিজুর রহমান
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলজাতীয় পার্টি
বাংলাদেশ আওয়ামী লীগ

গিয়াস উদ্দিন চৌধুরী বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন সিলেট-১৬মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

গিয়াস উদ্দিন চৌধুরী তৎকালীন সিলেট জেলার মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

গিয়াস উদ্দিন চৌধুরী ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমানের কাছে পরাজিত হন।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে মৌলভীবাজার-৩ আসন থেকে পরাজিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯