বিষয়বস্তুতে চলুন

গিওর্গি গোচোলেইশভিলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিওর্গি গোচোলেইশভিলি
২০২৩ সালে ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্কের হয়ে গিওর্গি গোচোলেইশভিলি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-02-14) ১৪ ফেব্রুয়ারি ২০০১ (বয়স ২৫)
জন্ম স্থান কুতাইসি, জর্জিয়া
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
শাখতার দোনেৎস্ক
জার্সি নম্বর ১৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪৮, ২৩ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

গিওর্গি গোচোলেইশভিলি (জর্জীয়: გიორგი გოჩოლეიშვილი, ইংরেজি: Giorgi Gocholeishvili; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ২০০১) হলেন একজন জর্জীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্ক এবং জর্জিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২১ সালে, গোচোলেইশভিলি জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে জর্জিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জর্জিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গিওর্গি গোচোলেইশভিলি ২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে জর্জিয়ার কুতাইসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

গোচোলেইশভিলি জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জর্জিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২৯শে মার্চ তারিখে তিনি প্রীতি ম্যাচে বেলারুশ অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]

তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[২][৩]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ জুলাই ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জর্জিয়া২০২২১০
২০২৩৩০
সর্বমোট৪০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3536774
  2. ↑ "Georgia U21 Squad" [জর্জিয়া অনূর্ধ্ব-২১ দল]। espn.com (ইংরেজি ভাষায়)। ইএসপিএন এফসি। ৩০ জুন ২০২৩। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩।
  3. ↑ "Georgia U21 - Detailed squad 2023" [জর্জিয়া অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ৩০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]