বিষয়বস্তুতে চলুন

গায়াত্রী গোবিন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গায়াত্রী গোবিন্দ
জন্ম
গায়াত্রী গোবিন্দ

পেশানৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, টেলিভিশন উপস্থাপক, সফটওয়্যার প্রকৌশলী, উদ্যোগতা
কর্মজীবন১৯৯২- বর্তমান

গায়াত্রী গোবিন্দ একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, বিজ্ঞাপনের মডেল ও অভিনয়শিল্পী। তিনি ভরতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, ওট্টানমথুলাল, কথাকলি, কত্থক, কেরালানন্দনম যক্ষগান ও নাংগিরাকুঠু নৃত্যকলায় প্রশিক্ষিত।[২] তিনি চার বছর বয়স হতে ভারত ও বিদেশে নৃত্য পরিবেশন করছেন।[৩] তিরুবনন্তপুরমে ''সিলভার স্ট্রিক'' নামে তার নিজস্ব নৃত্য দল রয়েছে, তিনি নৃত্য পরিচালক হিসেবে সুপরিচিত।[৪] ১৬ ফেব্রুয়ারি ২০১৫-এ তিনি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বিনোদন, মাধ্যম এবং যোগাযোগ বিভাগে ২০১৫ সালের 'গোল্ডেন উইমেন অ্যাওয়ার্ড' জিতেছেন।[৫]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি কে এস গোবিন্দ নায়ার ও গঙ্গার সন্তান।[২] তার স্বামী হরিকৃষ্ণান, গায়াত্রীর নৃত্য বিদ্যালয় চালু করার জন্য তাঁকে সমর্থন করেছেন। নৃত্যজগতে শিল্পী শোবহানা-কে তিনি তার ব্যক্তিগত অনুপ্রেরণাদায়ী মনে করেন।[২]

শিক্ষা জীবন

[সম্পাদনা]

গায়াত্রী তিরুবনন্তপুরমের হলি অ্যাঞ্জেল'স কনভেন্ট হতে বিদ্যালয় পর্যায়ের শিক্ষা অর্জন করেন। তিনি তার স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মার বাসিলিয়স কলেজ থেকে। সাড়ে তিন বছর বয়সে তিনি নৃত্যগুরু গিরিজা চন্দ্রন-এর রাজেত্তা নৃত্য একাডেমিতে নৃত্য কলায় দীক্ষা নেয়া শুর করেন।[২] গায়াত্রী নৃত্যে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে হিলিং উইল দ্য আর্টস কোর্সটি সম্পন্ন করেছেন। এখন তিনি ডিজিটাল মিডিয়া প্রোডাকশনে ডিপ্লোমা অর্জন করছেন।

উল্লেখযোগ্য কর্ম

[সম্পাদনা]

কর্মজীবনের শুরুতে তিনি চেন্নাইয়ের এইচসিএল টেকনোলজিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন।[৬]

নৃত্যকর্ম

[সম্পাদনা]

তিনি ২০০৮ সালের এশিয়ানেট আয়োজিত ভোডাফোন ঠাকাদিমির বিজয়ী[৭] ২০১২ এবং ২০১৩ সালে তিনি প্রসিদ্ধ 'সূর্য উৎসব'-এ আবৃত্তির সাথে মোহিনীঅট্টম ও কুচিপুড়ি নৃত্য পরিবেশন করেছেন। এছাড়াও তিনি 'গন্ধরম' নামের একটি নৃত্য প্রযোজনায় অংশ নিয়েছিলেন। তার দুইটি উল্লেখযোগ্য নৃত্য প্রযোজনা হ'ল 'ভবসমথিতা' (নৃত্য, সংগীত, আলোক ক্রিয়া এবং শব্দ বৈচিত্রের যৌগিক প্রযোজনা), 'আদিপরাশক্তি'[৮] (একটি মাল্টিমিডিয়া নৃত্য প্রযোজনা)। বর্তমানে তিনি চেন্নাই এবং তিরুবনন্তপুরমে 'থাকাধিমি' নামের একটি নৃত্য বিদ্যালয় পরিচালনা করেন।[৯]

টিভি উপস্থাপনা ও অভিনয়

[সম্পাদনা]

তিনি কৈরালি টিভি, এশিয়ানেট, সূর্য টিভি, মাজহাভিল মনোরমা, কৈরালি উই, এশিয়ানেট নিউজ, বিটিভি, দূরদর্শন, এসিভিতে অনেকগুলি টিভি অনুষ্ঠান এবং সরারসরি সম্প্রচারিত অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। নৃত্য ও অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি পণ্যের বিজ্ঞাপনে ও মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তার দাদুর নিজস্ব মঞ্চনাটক প্রযোজনা তিনি বিখ্যাত টি ব্র্যান্ড সোসাইটি টি'র মডেল।[৬][১০]

সম্মাননা ও পুরস্কার

[সম্পাদনা]
  • ২০০৭ সালে ডিএইচওএম প্রোতে প্রথম পুরস্কার বিজয়ী[৪]
  • ২০০৮ সালে এশিয়ানেটের ভোডাফোন ঠাকাদিমির বিজয়ী[৭]
  • ২০১৫ সালে বিনোদন, মাধ্যম এবং যোগাযোগ বিভাগে 'গোল্ডেন উইমেন অ্যাওয়ার্ড' বিজয়ী[৫]
  • রাজ্য এবং বিশ্ববিদ্যালয় স্তরের যুব উত্সবগুলিতে অর্জিত পুরস্কার।[৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Dancing queen"। Thiruvananthapuram। The Hindu। ২৭ জুন ২০০৮। ৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২।
  2. 1 2 3 4 "Feat of perfection"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১২। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Chris (৪ নভেম্বর ২০১১)। "A techie wedded to dance"। Deccan Chronicle। ৯ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২।
  4. 1 2 "Team work Silver Streak won the Dhoom Pro competition"। Metro Plus Thiruvananthapuram। The Hindu। ৭ জুন ২০০৭। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২।
  5. 1 2 "Golden Women Awards Results"। © Golden Women Awards 2015। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
  6. 1 2 3 "Natana Talent of Month"। Technopark, Trivandrum। ২০১০। ৩১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২।
  7. 1 2 "In seventh heaven"। Thiruvananthapuram। The Hindu। ২৮ জুন ২০০৮। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২।
  8. ↑ "Gayathri Govind acts as Aadiparasakthi"। NEWSJIZZ (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
  9. ↑ "Feat of perfection"। Metro Plus Thiruvananthapuram। The Hindu। ২৭ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১২।
  10. ↑ "SOCIETY TEA "Women for Society - Gayathri Govind" TVC"। MAGIC HOUR FILMS (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]