খইয়াছরা উচ্চ বিদ্যালয়
খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের লোগো | |
| নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
|---|---|
| ধরন | উচ্চ বিদ্যালয় |
| স্থাপিত | ১৯৩৯ |
| প্রধান শিক্ষক | মোহাম্মদ হোসেন[১] |
| অবস্থান | , |
| শিক্ষাঙ্গন | খৈয়াছড়া, মীরসরাই, চট্টগ্রাম। |
| চেয়ারম্যান | শেখ মোহাম্মদ আতাউর রহমান[২] |
| ওয়েবসাইট | www |
![]() | |
খইয়াছরা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
অবস্থান
[সম্পাদনা]বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এ বিদ্যালয়টি অবস্থিত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পূর্বে বিদ্যালয়টির জন্য তখনকার স্থানীয় জমিদার কুণ্ডরা ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের পাশে একটি চমৎকার পরিবেশে বিদ্যালয়ের জন্য জায়গা দেন। মাটির গুদাম তৈরী করে বিদ্যালয়ের পড়ালেখার কাজ চালিয়ে যান। ১৯২১ সালে বিদ্যালয়টি মাইনর স্কুল হিসাবে, ১৯৫৩ সালে এম ই জুনিয়র স্কুল হিসাবে এবং ১৯৬৯ থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।[৪]
পরিচালনা ব্যবস্থা
[সম্পাদনা]বিদ্যালয় পরিচালনার জন্য জনাব মোহাম্মদ কামরুল হাসান হারুনকে সভাপতি করে ১৩ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[৪]
শিক্ষক-শিক্ষার্থী
[সম্পাদনা]বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন। বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়নরত আছে।[৪]
অবকাঠামো
[সম্পাদনা]বিদ্যালয় ভবনটি একটি 'L' আকৃতির দ্বিতল ভবন।
কার্যক্রম
[সম্পাদনা]এ বিদ্যালয়ে সহ-শিক্ষা কার্যক্রম রয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় পাঠদানের পাশাপাশি কারিগরী শিক্ষা ব্যবস্থাও রয়েছে।[৪]
কৃতিত্ব ও ফলাফল
[সম্পাদনা]বিগত বছরের পাশের হার ৮৩.৯%।[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রধান শিক্ষক"। ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "চেয়ারম্যান"। ১৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪।
- ↑ "খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 4 5 "খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
