ক্রিস্টিনা কোচ
ক্রিস্টিনা কোচ | |
|---|---|
২০১৮-এ ক্রিস্টিনা, একটি ইএমইউ স্যুট পরিহিত | |
| জন্ম | ক্রিস্টিনা হ্যামক ২৯ জানুয়ারি ১৯৭৯ গ্র্যান্ড র্যাপিডস, মিশিগান, যুক্তরাষ্ট্র |
| অবস্থা | সক্রিয় |
| জাতীয়তা | মার্কিন |
| মাতৃশিক্ষায়তন | নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি |
| মহাকাশযাত্রা | |
| নাসার মহাকাশচারী | |
মহাকাশে অবস্থানকাল | ৩২৮ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট |
| মনোনয়ক | ২০১৩ নাসা দল |
সর্বমোট অভিযান | ৬ |
সর্বমোট অভিযানের সময়কাল | ৪২ ঘন্টা ১৫ মিনিট |
| অভিযান | সয়ুজ এমএস-১২/সয়ুজ এমএস-১৩ (অভিযান ৫৯/৬০/৬১), আর্টেমিস ২ |
অভিযানের প্রতীক | |
ক্রিস্টিনা হ্যামক কোচ হলের একজন মার্কিন প্রকৌশলী এবং ২০২৩ শ্রেণির নাসা মহাকাশচারী।[১][২] তিনি নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে বৈদ্যুতিক প্রকৌশল ও পদার্থবিদ্যায় বিজ্ঞানের স্নাতক এবং বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[৩] তিনি গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে কাজ করার সময় উন্নত গবেষণাও করেছিলেন। একজন নভোচারী হওয়ার ঠিক আগে, তিনি মার্কিন সামোয়ার স্টেশন প্রধান হিসেবে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছিলেন।[৪]
ক্রিস্টিনা ২০১৯ খ্রিস্টাব্দের ১৪ই মার্চ অভিযান ৫৯, ৬০ ও ৬১-এ একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেন। তিনি ও জেসিকা মেয়ার প্রথম মহিলা ছিলেন, যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে অবস্থিত একটি ডাউন পাওয়ার কন্ট্রোল ইউনিট প্রতিস্থাপন করার জন্য ২০১৯ খ্রিস্টাব্দের ১৮ই অক্টোবর একটি সর্ব-মহিলা স্পেসওয়াকে অংশ নেন।[৫][৬] ক্রিস্টিনা ২০১৯ খ্রিস্টাব্দের ২৮শে ডিসেম্বর একজন মহিলার দ্বারা মহাকাশে দীর্ঘতম একটানা সময় করার রেকর্ড ভেঙেছিলেন।[৭] তিনি ২০২০ খ্রিস্টাব্দের ৬ই ফেব্রুয়ারি মহাকাশ থেকে ফিরে আসেন।[৮]
আর্টেমিস ২ উড়ানের নভোচারী হিসাবে ক্রিস্টিনাকে নির্বাচিত করা হয়েছে, যা ২০২৪ সালে চাঁদকে প্রদক্ষিণ করবে।
ক্রিস্টিনাকে ২০২০ সালে টাইমের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রবার্টস, জেসন (৩ আগস্ট ২০১৭)। "2013 Astronaut Class"। নাসা। ২১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "NASA's Newest Astronauts Complete Training"। নাসা। ৯ জুলাই ২০১৫। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "nasabio" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "NASA announces eight new astronauts, half are women"। Phys.org। ১৭ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ কোয়াল, মেরি রবিনেট (৬ ফেব্রুয়ারি ২০২০)। "Christina Koch Lands on Earth, and Crosses a Threshold for Women in Space - The astronaut completed three all-female spacewalks and set a record for time in space, but you should remember her for much more."। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "স্পেস ওয়াকিং"। DK Smithsonian Space: a visual encyclopedia (দ্বিতীয় সংস্করণ)। নিউ ইয়র্ক: ডিকে পাবলিশিং। ২০২০। পৃ. ৯৭। আইএসবিএন ৯৭৮-১৪৬৫৪৯৪২৫২।
- ↑ হার্উড, উইলিয়াম (৩০ ডিসেম্বর ২০১৯)। "Koch marks record stay in space for female astronaut"। SpaceFlightNow.com। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ রিনকন, পল (৬ ফেব্রুয়ারি ২০২০)। "New female space record for Nasa astronaut"। বিবিসি নিউজ (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "Astronauts Christina Koch and Jessica Meir: The 100 Most Influential People of 2020"। টাইম। ২৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।