কোলাঘাট
| কোলাঘাট | |
|---|---|
| মফতশল | |
| পশ্চিমবঙ্গ , ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২৬′ উত্তর ৮৭°৫২′ পূর্ব / ২২.৪৩° উত্তর ৮৭.৮৭° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | পূর্ব মেদিনীপুর |
| Subdivision | Tamluk |
| CD block | Kolaghat |
| আয়তন | |
| • মোট | ৬.০৭ বর্গকিমি (২.৩৪ বর্গমাইল) |
| এলাকার ক্রম | 5th |
| উচ্চতা | ৯ মিটার (৩০ ফুট) |
| জনসংখ্যা (2011) | |
| • মোট | ২৫,১৯১ |
| • জনঘনত্ব | ৪,২০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| পিন | 721134 (কোলাঘাট)
721130(গোপাল নগর) |
| টেলিফোন কোড | +91 03228 |
| আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
| যানবাহন নিবন্ধন | WB-29, WB-30, |
| লোকসভা কেন্দ্র | তমলুক |
| বিধানসভা কেন্দ্র | পাঁশকুড়া পূর্ব |
| Avg. summer temperature | ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) |
| Avg. winter temperature | ১৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ ডিগ্রি ফারেনহাইট) |
| ওয়েবসাইট | purbamedinipur |



কোলাঘাট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সেন্সাস টাউন। এই শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। কোলাঘাট পাঁশকুড়া-২ ব্লকের সদর। এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনস্থ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
কোলাঘাট শহর রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। নদীর তীরে একটি জনপ্রিয় চড়ুইভাতি কেন্দ্র রয়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয়। কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্যও বিখ্যাত।
ভূগোল
[সম্পাদনা]অবস্থান
[সম্পাদনা]Kolaghat is located at ২২°২৬′ উত্তর ৮৭°৫২′ পূর্ব / ২২.৪৩° উত্তর ৮৭.৮৭° পূর্ব.[১] এটি তামলুক উপ-জেলার পাঁশকুড়া-২ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকে অবস্থিত।[২]

5miles
M: municipal city/ town, CT: census town, R: rural/ urban centre, H: historical/ religious centre
ছোট মানচিত্রের স্থান সীমাবদ্ধতার কারণে, বড় মানচিত্রে প্রকৃত অবস্থান কিছুটা আলাদা হতে পারে
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের ভারতের জনগণনার হিসাব অনুযায়ী,[৩] কোলাঘাটের জনসংখ্যা ২৫,১৯১। এর মধ্যে ১২,৮৯০ (৫১%) পুরুষ ও ১২,৩০১ (৪৯%) নারী। ২,৩৪৯ জন ছয় বছর বা তার কম বয়সী( জনসংখ্যার ১১%) । কোলাঘাটের গড় সাক্ষরতার সংখ্যা ১৯,৯০৯ (জনসংখ্যার ৮৭.১৬% ছয় বছর বা তার বেশী)। [৪].
অর্থনীতি
[সম্পাদনা]পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ কোলাঘাটে একটি ৬ X ২১০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র চালায়। এটিই এখানকার বৃহত্তম রাষ্ট্রীয় শিল্পোদ্যোগ।[৫]
পরিবহণ
[সম্পাদনা]কোলাঘাট স্বর্ণ চতুর্ভূজের উপর অবস্থিত। এখানে রূপনারায়ন নদীর উপর কোলাঘাট ব্রিজ বা শরৎ সেতু নির্মিত হয়েছে।এই শহর ডানকুনি থেকে ৫৪.৪ কিলোমিটার ও খড়গপুর থেকে ৬০.৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।[৬]
শিক্ষা
[সম্পাদনা]- কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট
- রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়
- কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ
- কোলাঘাট থার্মাল পাওয়ার প্যাল্ন্ট হাই স্কুল
- কোলাঘাট ইউনিয়ন হাই স্কুল
- কোলাঘাট ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুল
- টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রাইভেট স্কুল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Yahoo maps location of Kolaghat"। Yahoo maps। ১৩ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০০৮।
- ↑ "District Wise List of Statutory Towns( Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০০৮।
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০০৮।
- ↑ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬।
- ↑ "kolaghat Thermal Power Plant"। ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১।
- ↑ "National Highway Authority of India"। ২৪ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১।