বিষয়বস্তুতে চলুন

কার্তিকপুর জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্তিকপুর জমিদার বাড়ি
মানচিত্র
বিকল্প নামচৌধুরী বাড়ি
সাধারণ তথ্যাবলী
ধরনবাসস্থান
অবস্থাননড়িয়া উপজেলা
ঠিকানাকার্তিকপুর
শহরনড়িয়া উপজেলা, শরীয়তপুর জেলা
দেশবাংলাদেশ
প্রাক্কলিত সমাপন১৬০০
উন্মুক্ত হয়েছে১৬০০
স্বত্বাধিকারীকমলশরন ও শেখ কালু
কারিগরি বিবরণ
উপাদানইট, সুরকি ও রড
তলার সংখ্যাদ্বিতল

কার্তিকপুর জমিদার বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি চৌধুরী বাড়ি নামে পরিচিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

কার্তিকপুরের জমিদারী আগে বিক্রমপুরের জমিদারীর আওতাভুক্ত ছিল। বিক্রমপুরের জমিদারীর পাঁচজন সেনাপতি ছিল। যাদের মাঝে পরবর্তীতে বিক্রমপুরের জমিদারীকে তিন ভাগ করে দিয়ে দেন বিক্রমপুরের জমিদার। যার ফলস্বরূপ কার্তিকপুরের জমিদারী পান কমলশরন ও শেখ কালু। পরবর্তীতে শেখ কালুর মেয়ের সাথে মোঘল সাম্রাজ্যের এক সেনাপতি ফতেহ মুহাম্মদের বিবাহ হয়। মূলত ঐখান থেকে উক্ত জমিদার বংশের সূচনা হয়। এই জমিদার বংশধরদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন হযরত শাহ বন্দে আলী, ঢাকার নবাব খাজা আহসান উল্লাহ, খাজা সলিমুল্লাহ, করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী, বগুড়ার নবাব আলতাব আলী ও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ'র বংশধরদের সাথে।

অবকাঠামো

[সম্পাদনা]

জমিদার বাড়িটিতে সুন্দর ও কারুকার্যময় একটি দ্বিতল বিশিষ্ট্য ভবন রয়েছে। সড়কের দুপাশে প্রাসাদ পর্যন্ত যেতে ৮ থেকে ১০ ফিটের উঁচু কারুকাজ করা মিনার চোখে পরবে যার বেশিরভাগই এখন ধ্বংসপ্রায়। এছাড়াও সাঁন বাঁধানো একটি পুকুর রয়েছে।

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

জমিদার বংশধররা এখনো এখানে বসবাস করতেছেন। এছাড়াও জমিদার বংশের অনেকেই এখন ঢাকা বা অন্যান্য জায়গা বসবাস করতেছেন। বাড়িটিতে বসবাসরত অবস্থায় থাকলেও ভবনের দেয়ালের অবস্থা বেশ জীর্ণশীর্ণ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জেলার দর্শনীয় স্থানসমূহ"Superintendent of police, Shariatpur। ১ আগস্ট ২০১৮। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৯